রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গাড়ির ওপর বসে যাওয়ার পথে গ্রেফতার কনে!

ঘোড়া বা হাতির পিঠে বসে নাচতে নাচতে বিয়ে করতে যাওয়ার শখ অনেকেরই থাকে। কিন্তু করোনা মহামারীর মধ্যে গাড়ির ওপরে (বনেটে) বসে বিয়ে করতে বের হয়ে গ্রেফতার হয়েছেন ভারতের মহারাষ্ট্রের ২৩ বছর বয়সী এক তরুণী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার পুনের বাসিন্দা ওই তরুণী সাসওয়াদ যাচ্ছিলেন বিয়ে করতে। গাড়িতে ছিলেন তার পরিবার-পরিজনেরা।

শুধু গাড়ির ওপরে বসে ক্ষ্যান্ত থাকা নয়, তা ক্যামেরাবন্দীও করেছেন তিনি।

আর সেই ভিডিও ভাইরালও হয়ে যায়।

এ ঘটনায় মোটর যান আইনে ওই তরুণীর পাশাপাশি গাড়িতে যারা ছিলেন তাদেরও গ্রেফতার করেছে লোনি কালভোর পুলিশ।

এ বিষয়ে লোনি কালভোর পুলিশের সিনিয়র পরিদর্শক রাজেন্দ্র মোকাশি জানান, ওই তরুণীর পাশাপাশি যারা গাড়িতে ছিলেন আর যিনি ছবি তুলছিলেন, প্রত্যেককেই গ্রেফতার করা হয়েছে। তাদের কারও মুখে মাস্ক ছিল না। তাদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইন, মহারাষ্ট্র কভিড আইনে মামলা দায়ের হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

এক শান্তার দুই ধর্মের ২ স্বামী! সন্তানের আসল বাবা খুঁজতে বিপাকে ডাক্তাররা

হাসপাতালে একটি নতুন প্রাণের আগমন যেখানে আনন্দের বন্যা বয়ে যাওয়ার কথা, সেখানেবিস্তারিত পড়ুন

নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!

পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার গলসি এলাকার এক ব্যবসায়ী বাবা তার ছেলের সাফল্যেবিস্তারিত পড়ুন

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

  • ‘আমি আসলে জানতাম না, কোন হাতে ছুরি আর কোন হাতে কাটা চামচ নিতে হয়’
  • কাজ বাঁচাতে জরায়ু কেটে বাদ দিচ্ছেন ভারতের আখ কাটা শ্রমিকরা
  • বিশ্বে বছরে নষ্ট হয় ১০৫ কোটি টন খাবার, সবচেয়ে বেশি খাবার নষ্ট করে মালদ্বীপ
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী
  • নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি