রবিবার, জুলাই ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জলাবদ্ধতা দূরীকরণে সাতক্ষীরা পৌরসভার বদ্দিপুরে পানিবন্দি মানুষের মানববন্ধন

পলিমাটি ভরাট হয়ে যেয়ে বেতনা নদীর তলদেশ উঁচু হয়ে যাওয়া, অপরিকল্পিত মাছের ঘের ও পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় সাতক্ষীরা পৌরসভার তিন নং ওয়ার্ডের বদ্দিপুর কলোনীসহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামে বছরে পাঁচ মাস পানিবন্ধি অবস্থায় থাকে। ফলে এখানকার মানুষের দুর্বিসহ জীবন যাপন করতে হয়।

বৃহষ্পতিবার সকাল ১০টায় এলাকাবাসীর উদ্যোগে বদ্দীপুর কলোনীর তিন রাস্তার মোড়ে আয়োজিত এক মানববন্ধন কর্মসুচিতে বক্তারা এসব কথা বলেন।

সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের তিন নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য দেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা শাখার সম্পাদক এাড. ফাহিমুল হক কিসলু, সাংবাদিক রঘুনাথ খাঁ, সাংবাদিক মুনসুর আলী, শ্রমিক নেতা ফারুখ হোসেন, গ্রামবাসি শাহাদাৎ হোসেন, রবিউল ইসলাম প্রমুখ।

এদিকে এলাকা পরিদর্শনে যেয়ে উক্ত মানববন্ধনে বক্তব্য দেন জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ ও যুগ্ম সদস্য সচিব আলী নূর খান বাবুল। অপরদিকে জেলা নাগরিক কমিটির আহবায়ক মো. আনিসুর রহিম ও সদস্য শেখ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে নাগরিক কমিটির নেতৃবৃন্দ বদ্দিপুর, মুন্সিপাড়া, মুনজিতপুরসহ বিভিন্ন এলাকার জলাবদ্ধতা পরিস্থিতি পর্যাবেক্ষণ করেন।

বদ্দিপুরের মানববন্ধনের বক্তারা বলেন, পানি নিষ্কাশনের জন্য কালভার্ট নির্মাণ ও নর্দমা সংস্কারে পৌরসভায় প্রতি বছর মোটা অংকের টাকা বরাদ্দ হচ্ছে। ওই টাকা এলাকার উন্নয়নের নামে ব্যবহার না হয়ে তা চলে যাচ্ছে পৌরসভার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও কিছু সুবিধাভোগী দালালদের পকেটে। ফলে বদ্দিপুর কলোনী, তালতলা, বসুতিপাড়া, পশ্চিমপাড়া, সরদার পাড়া, পুলিনপাড়াসহ কয়েকটি অঞ্চল সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায়। বছরে পাঁচ মাস পানিবন্দি থাকতে হয় এলাকার মানুষদের।

রাস্তার উপর দিয়ে কোমর সমান পানি হওয়ায় ট্রলিতে করে যাতায়াত করতে হয়। শিক্ষার্থী, চাকুরিজীবি ও বিভিন্ন পেশাজীবি মানুষদের দুর্গদির শেষ থাকে না। সুপেয় পানির কষ্টের পাশপাশি স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়ে। এ নিয়ে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পৌরসভা ও পানি উন্নয়ন বোর্ডকে অভিযোগ করেও কোন লাভ হয়নি।

বক্তারা আরো বলেন, কয়েক বছর আগে বেতনা নদীর সুপারিঘাটা থেকে ঝাউডাঙা পর্যন্ত খননের জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ হলেও নামমাত্র কাজ করে সব টাকা লুটপাটের চেষ্টা করা হয়। বিশিষ্ঠ জনেরা অভিযোগ করায় তৎকালিন জেলা প্রশাসক আনোয়ার হোসেন হাওলাদার খনন কাজ তদারকির জন্য একটি কমিটি গঠণ করে। বেগতিক দেখে ঠিকাদাররা তুলে নেওয়া বিলের সাড়ে চার কোটি টাকা নিয়ে বাকী কাজ না করে সটকে পড়েন।

তাই জলাবদ্ধতা দূরীকরণে সরকারি বরাদ্দের সকল টাকা খরচ করে জনগনের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।রাস্তা উঁচু করতে হবে। বক্তারা জলাবদ্ধতা নিরসনে আগামি পহেলা সেপ্টেম্বর সকাল ১১টায় সাতক্ষীরা পৌরসভা ঘেরাও কর্মূসুচিতে সকলের শামিল হওয়ার আহবান জানান।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা শ্রমিক ফেডারেশনের সহসভাপতি মকবুল হোসেন।
সূত্র: পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার কোমরপুরে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সাতক্ষীরার ধুলিহর ইউনিয়নের কোমরপুরে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শিবপুরে এমএসপি ও এমএনপি সদস্যের সমন্ময় সভা

সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভাবিস্তারিত পড়ুন

টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা, জনভোগান্তি চরমে

দুই সপ্তাহের টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়ছে সাতক্ষীরার বিস্তীর্ণ এলাকা এতে ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা, ডুবে গেছে বাড়িঘর ও ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ, অচল হয়ে পড়া ড্রেনেজ ব্যবস্থা। অপরিকল্পিতভাবে মাছের ঘেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত
  • ​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান