সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কোভিড-১৯: সাতক্ষীরায় যৌনকর্মীদের জীবন ও জীবিকা শীর্ষক অ্যাডভোকেসি সভা

সাতক্ষীরায় ‘কোভিড-১৯: যৌনকর্মীদের জীবন ও জীবিকা নিয়ে আমাদের ভাবনা’ শীর্ষক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় সাতক্ষীরা সমাজ সেবা অধিদপ্তরের কনফারেন্স রুমে দ্য গ্লোবাল ফান্ড/সেভ দ্য চিলড্রেন এর সহায়তায় বেসরকারি সংস্থা লাইট হাউজ এই সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক দেবাশীষ সরদার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শফিউল আযম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান।

বক্তব্য রাখেন সেভ দ্য চিলড্রেন এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (এইচআইভি/এইড্স) সেলিমা সুলতানা।

মূল বক্তব্য উপস্থাপন করেন লাইট হাউজের উপ-নির্বাহী প্রধান কে এস এম তারিক।

তিনি বলেন, সাতক্ষীরা জেলায় ৫১৫ জন ভাসমান যৌনকর্মী আছে। এদের মধ্যে ২২৫ জন করোনা পরিস্থিতিতে ক্ষতির শিকার হয়েছে। ফলে তারা খেয়ে না খেয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। এছাড়া ত্রাণ সহায়তা গ্রহণের ক্ষেত্রে তাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা জাতীয় পরিচয়পত্রের সমস্যা। নারী যৌন কর্মীরা কোভিড-১৯ এর কারণে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ বিভিন্ন ধরনের সমস্যায় আছে। এ কারণে তাদের উপার্জন এবং স্বাস্থ্য দুটির উপরেই নেতিবাচক প্রভাব পড়ছে। এর ফলে তাদের উপার্জন অনেক হ্রাস পেয়েছে।

সভায় অতিথিবৃন্দ আলোচনায় অংশ নিয়ে বলেন, সমাজে যারা এই পেশায় এসেছে তারা কেউ স্বেচ্ছায় আসেনি। কাজেই তারা যেন কেউ অনাহারে না থাকে সেজন্য সরকার কাজ করে যাচ্ছে।

বক্তারা বলেন, যৌন কর্মীদের জন্য একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা প্রয়োজন। যেনো তারা নিজেদের উপার্জন জমা করতে পারে।

বক্তারা আরও বলেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্য দিয়ে যৌন কর্মীদের জন্য সহযোগিতার হাত বড়িয়ে দিতে হবে। এছাড়া বর্তমান পরিস্থিতিতে তাদের বিকল্প আয়ের সাথে যুক্ত করে সমাজের মূলধারায় নিয়ে অসার চেষ্টা করা যেতে পারে।

অ্যাডভোকেসি সভায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, যৌন কর্মীসহ ২৫ জন অংশ নেন।
সূত্র: পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের

২০১১ সালের ২৯ মে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ

আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে বিশেষ তদারকির দায়িত্ব দেওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট
  • সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক
  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা