বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে সব দল ও ধর্মের লোক নিরাপদ থাকবে : মুহাঃ ইজ্জত উল্লাহ

সাতক্ষীরা সংবাদদাতাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাতক্ষীরা—১ (তালা—কলারোয়া) আসনের নমিনী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, বাংলাদেশ জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে সব দল ও ধর্মের লোক নিরাপদ থাকবে। এ দেশে সবাই ভাই ভাই হিসেবে মিলেমিশে কাজ করবে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কলারোয়ার কয়লা বাজার তিন রাস্তা মোড় চত্বরে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কয়লা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ শরিফুল ইসলাম’র সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা সুলতান বিন মুনিরের সঞ্চালনায় পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওঃ মোঃ কামারুজ্জামান, নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাক, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, পৌর আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু, অফিস সম্পাদক জাহিদ হাসান মিঠু, উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওঃ সিরাজুল ইসলাম, ২নং জালালাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল মোনায়েম, সাবেক আমীর মোঃ এরশাদ আলী, সেক্রটারি হাফেজ এরফান আলী, যুব বিভাগের সেক্রেটারি মোঃ শাহাবুদ্দীন, কয়লা ইউনিয়ন জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারী মোঃ মুরাদ হাসান, পেশাজী বিভাগের সভাপতি মাস্টার যুব বিভাগের সভাপতি বজলুর রহমান, সহ সভাপতি জাকির হোসেন, সেক্রেটারি ফয়সাল হোসেন, সহ সেক্রটারি সামিউল ইসলাম, জামায়াত নেতা মাওলানা মোঃ সাইফুল্লাহ, রুহুল আমিন খান, আব্দুল আলীম, আব্দুল মাজেদ, আমীন চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারি, তাহলে আপনাদেরই অবহেলিত অঞ্চলের উন্নয়ন করবো। আপনারা যদি ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে চান আপনাদের অধিকার পেতে চান তাহলে আসুন বাংলাদেশ জামায়াতে ইসলামী পক্ষে । জামায়াতে ইসলামী আপনাদের নিরাশ করবে না । জামায়াতে ইসলামী কোনো দুর্বলের ওপর অত্যাচার করে না, দুর্নীতি, সাধারণ মানুষের সম্পদ লুণ্ঠন, করে না। আমরা ঐক্যবদ্ধ থেকে জাতি ধর্ম—বর্ণ নির্বিশেষে একটি সুন্দর সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই ।

তিনি বলেন, আমাদের অতীতের সকল বিবাদ ভুলে যেতে হবে। আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ থাকতে চাই। আগামী দিনের রাজনীতি হবে কল্যাণ এবং সেবার রাজনীতি। যারা জনগণের সেবক হিসেবে কাজ করবেন তারাই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, জামায়াত টেন্ডারবাজি চাঁদাবাজি করবে না। আওয়ামী লীগের ইতিহাস গডফাদার সৃষ্টির ইতিহাস, সন্ত্রাসের ইতিহাস। কেয়ামত পর্যন্ত হাসিনার জালিম সরকারের জুলুম নির্যতনের কথা মনে রাখবে মানুষ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ

মোস্তফা হোসেন বাবলু : সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়ায় অসহায় ও দরিদ্র মানুষেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কারবিস্তারিত পড়ুন

ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কলারোয়ায় পুরাতন ট্রাক ক্রয়ের পর প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর না করা এবং পাওনাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১