শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জেন্ডার ভিত্তিক বৈষম্য দূরীকরণে স্টেক হোল্ডারদের সাথে অবহিতকরণ সভা

জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়ন পরিষদে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় “হেলথ অ্যান্ড সেফটি ফর গার্লস এন্ড ওমেন” প্রকল্পের কমিউনিটিতে জেন্ডার ভিত্তিক বৈষম্য দূরীকরণে স্টেক হোল্ডারদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ শে ফেব্রুয়ারি) সকাল ১০.৩০ মিনিট থেকে ১.২০ মিনিট পর্যন্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন, আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুর রউফ, ইউপি সচিব শরিফুল ইসলাম, ইউপি সদস্য মোছা. সলুদা বেগম, মোছা. মমতাজ বেগম, মো. আশরাফুল ইসলাম, মো. মফিজুল ইসলাম, শিক্ষিকা শান্তনা বিশ্বাস, আলিপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স এর মো. আবুল খায়ের, নারী ও কিশোরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রউফ বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হলে, তাদেরকে সচেতন করতে হলে। তাদের অবস্থার পরিবর্তন করতে হলে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প আরো ৫-৬ বছর কাজ করা উচিত। কারণ এত অল্প সময়ে তাদের পরিবর্তন করা কখনো সম্ভব নয়।এজন্য ব্রেকিং দ্য সাইলেন্স ও অক্সফাম বাংলাদেশ এর দৃষ্টি আকর্ষণ করছি।
ইউপি সচিব বলেন-দীর্ঘদিন ধরে ব্রেকিং দ্য সাইলেন্স আলিপুর ইউনিয়নে কাজ করে যাচ্ছে। তারা ঝড়েপড়া শিক্ষার্থীকে স্কুলে ভর্তি, যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার, শিশু ও নারীদের অধিকার, জেন্ডার ভিত্তিক বৈষম্যদূরিকরণে করণীয়, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ছাড়াও বিভিন্ন বিষয়ে কাজ করে যাচ্ছে। নারী ও কিশোরীদের স্বাস্থ্য এবং সুরক্ষা প্রকল্পের মাধ্যমে যে সেবা প্রদান করছে, এটা আরো দীর্ঘায়ু হলে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষ করে কায়পুত্র,পাড়ুই, ঝষি, রাজবংশী ও দাস সম্প্রদায়ের মানুষ স্বাভাবিক মানুষের সাথে মিশতে পারবে। এবং তারা এগিয়ে যাবে সমাজের মূল ধারার মানুষের সাথে।

অবহিতকরণ সভা পরিচালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র “হেলথ অ্যান্ড সেফটি ফর গার্লস এন্ড ওমেন” প্রকল্পের প্রজেক্ট অফিসার মোছা. সাজেদা হোসেন এবং সার্বিক সহযোগিতা করেন, কমিউনিটি সোশ্যাল ওয়ার্কার মো. মনির হাসান, সালাউদ্দিন রানা ও হুমায়রা জামান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস