শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টিউমার ভেবে রোগীর যৌনাঙ্গ কেটে বিপাকে চিকিৎসক!

যৌনাঙ্গে টিউমার আছে, চিকিৎসক জানালেন অস্ত্রোপচার করতে হবে। দীর্ঘ ও সুস্থ জীবন পেতে রোগী ডাক্তারের পরামর্শ মেনেও নেন।

অস্ত্রোপচার শেষে জানা যায়, কোনো টিউমারই ছিল না। মাঝখান থেকে নিজের যৌনাঙ্গ হারিয়ে অকুল পাথারে রোগী। খবর ডেইলি মেইলের।

দীর্ঘ দিন ধরে যৌনাঙ্গে ব্যথা অনুভব করছিলেন ইতালির ওই বাসিন্দা। গিয়েছিলেন ডাক্তারের কাছে। অনেক পরীক্ষার পর চিকিৎসক তাকে জানান, যৌনাঙ্গে টিউমার রয়েছে। তা থেকেই যন্ত্রণা। অস্ত্রোপচার করে টিউমার বাদ দিতে হবে।

চিকিৎসকের কথা মেনে রোগী রাজিও হয়ে যান অস্ত্রোপচারে। যথারীতি অস্ত্রোপচারও হয়। কিন্তু অপারেশন শেষে চিকিৎসক বুঝতে পারেন টিউমারই ছিল না। কিন্তু ততক্ষণে রোগীর যৌনাঙ্গ কেটে বাদ দেওয়া হয়ে গেছে।

‘ডেলি মেইল’-এ প্রকাশিত প্রতিবেদন বলছে, ষাটোর্ধ্ব রোগীর আসলে সিফিলিসের সমস্যা ছিল, যা ওষুধেই সেরে যায়। কিন্তু চিকিৎসকের ভুল নিরীক্ষার জেরে যৌনাঙ্গ হারালেন তিনি।

ইতালির স্বাস্থ্য অধিদপ্তর ওই চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত শুরু করে দিয়েছে। চিকিৎসকের সাজার দাবিতে এবং ক্ষতিপূরণ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ওই রোগী। আগামী ৯ মার্চ এ মামলার শুনানি ইতালির আদালতে।

একই রকম সংবাদ সমূহ

মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে পথচারীদের হেনস্তা করা এবং আতঙ্ক ছড়ানোরবিস্তারিত পড়ুন

৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মতো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গত সাত মাসে প্রায় ৪ লাখবিস্তারিত পড়ুন

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছেবিস্তারিত পড়ুন

  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা