রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ট্রাম্পের করোনার খবরে বিশ্ব শেয়ারবাজারে ধস!

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প।

ট্রাম্পের করোনা আক্রান্তের খবরে নিম্নমুখী হয়ে পড়েছে বিশ্বের অধিকাংশ পুঁজিবাজারের লেনদেন সূচক।

যুক্তরাষ্ট্র, এশিয়া ও ইউরোপে লেনদেনের সূচক নিম্নমুখী হয়ে পড়েছে। সেই সঙ্গে কমেছে জ্বালানি তেলের দাম।

যুক্তরাষ্ট্রে শেয়ারবাজারে লেনদেন কমেছে ১.৯ শতাংশ।
বিশ্বের অন্যতম সেরা পুঁজিবাজারে জাপানের নিক্কেইয়ে লেনদেন কমেছে শূন্য দশমিক ৭ শতাংশ।

এছাড়া সিডনি, সিঙ্গাপুর ও ব্যাংককে লেনদেন কমেছে এক শতাংশের বেশি।

আর ইন্দোনেশিয়ার জাকার্তায় পুঁজিবাজারে ধস এসেছে লাল তালিকায়।

লন্ডনে স্টোক মার্কেটে লেনদেন কমেছে শূন্য দশমিক ৭ শতাংশ, ফ্রাঙ্কফুর্টে কমেছে শূন্য দশমিক ৯ শতাংশ, প্যারিসে কমেছে শূন্য দশমিক ৮ শতাংশ।

করোনা মহামারিতে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম এমনিতেই নিম্নমুখী। ট্রাম্পের আক্রান্তের খবরের পর জ্বালানি তেলের দাম আরও কমেছে।

শুক্রবার জ্বালানি তেলের দাম কমেছে প্রায় ৩ শতাংশ পর্যন্ত।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ২ দশমিক ৪২ শতাংশ কমে ব্যারেল প্রতি দাম দাঁড়ায় ৩৯ দশমিক ৯৪ ডলার। যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ২.৪৩ শতাংশ কমে ব্যারেল প্রতি দাম দাঁড়ায় ৩৭ দশমিক ৭৮ ডলার।

এছাড়া বিশ্বজুড়ে অনেকে জ্বালানি তেলের কোম্পানিগুলোর শেয়ারের দাম কমেছে। অস্ট্রেলিয়ার বিচ এনার্জির শেয়ারের দাম কমেছে ৬.৩৭ শতাংশ, সান্তোস এনার্জির দাম কমেছে ৫.৪৭ শতাংশ এবং জাপানের ইনপেক্সের দাম কমেছে ৩.০৭ শতাংশ।

এর আগে, শুক্রবার সকালে এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, “কোভিড-১৯ পরীক্ষায় আমি ও ফার্স্ট লেডি মেলানিয়া পজিটিভ হয়েছি।
আমরা তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন এবং সুস্থ হওয়ার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি। আমরা একসঙ্গেই এটাকে জয় করব।”

একই রকম সংবাদ সমূহ

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল