সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘বাংলাদেশের উন্নয়নে চীনের শুল্কমুক্ত সুবিধা সহায়তা করবে’

চীনা দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যিক কাউন্সেলর লিউ ঝেনহুয়া বলেছেন, বাংলাদেশে উৎপাদিত পণ্যের ৯৭ শতাংশ কর চীন শূন্য হারে অগ্রাধিকারমূলক শুল্ক মঞ্জুর করায় বাণিজ্য ভারসাম্যহীনতা হ্রাস করবে। একইসঙ্গে কভিড মহামারি পরবর্তী সময়ে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে।

শুক্রবার ঢাকার চীনা দূতাবাস সূত্রে এসব তথ্য জানা যায়।

দূতাবাস সূত্র জানায়, চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪৫তম বার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকার চীনা দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যিক কাউন্সেলর লিউ ঝেনহুয়া একটি নিবন্ধ লিখেছেন।

তিনি বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক-বাণিজ্য ক্ষেত্রে সহযোগিতা দীর্ঘমেয়াদী ও সুস্থিত বৃদ্ধি বজায় রাখছে।

নিবন্ধে পরিবহন, বিদ্যুৎ, হাই-টেকনোলজি এবং অন্য কার্যকরী ক্ষেত্রে চীন-অর্থায়িত প্রধান অবকাঠামোগত প্রকল্পগুলোকে সহযোগিতার ভিত্তি হিসেবে উপস্থাপন করে ঝেনহুয়া দেখিয়েছেন কীভাবে চীন বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের অনূকুলে সেবা দিয়ে যাচ্ছে।

ঝেনহুয়া বলেন, ২০১৮ সালের অর্থবছর এবং এর পর পর তিনটি অর্থবছরের জন্য চীন থেকে বাংলাদেশে বিনিয়োগের মোট প্রবাহ বাংলাদেশের সব এফডিআই উৎসের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে। এ তথ্যটি উল্লেখ করে তিনি বাণিজ্য ও বিনিয়োগ ক্ষেত্রে চীন-বাংলাদেশ সহযোগিতা আরও প্রসারিত ও গভীর হওয়ার সম্ভাবনা আছে বলে নিবন্ধে মন্তব্য করেন।

বিশেষত তিনি উল্লেখ করেন, গত ১ জুলাই থেকে বাংলাদেশে উৎপাদিত ৯৭ শতাংশ কর সামগ্রীর ওপর চীন শূন্য হারে অগ্রাধিকারমূলক শুল্ক মঞ্জুর করেছে, যা বাণিজ্য ভারসাম্যহীনতা হ্রাস করতে এবং কোভিড মহামারি পরবর্তী সময়ে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে।

তিনি বলেন, অর্থনীতি, প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য হ্রাস, জনস্বাস্থ্য, মানবসম্পদ উন্নয়নের মতো অন্য ক্ষেত্রে দু’দেশের মধ্যে সহযোগিতার অসীম সম্ভাবনা রয়েছে। টেকসই উন্নয়ন অর্জনে চীন বাংলাদেশের জনগণের পাশে দৃঢ়ভাবে দাঁড়াবে। দু’দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও উঁচু স্তরে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ঝেনহুয়া।

ঝেনহুয়া বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশে মানবসম্পদ উন্নয়নে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেন। চীন মহামারিকালীন বাংলাদেশিদের জন্য ভার্চ্যুয়াল প্রশিক্ষণ পরিচালনার সম্ভাবনাটির বিষয়ে ভেবে দেখছে বলে জানান।
সৌজন্যে: কালের কণ্ঠ

একই রকম সংবাদ সমূহ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সাবিস্তারিত পড়ুন

রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে অবস্থিতবিস্তারিত পড়ুন

পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন

শহর থেকে প্রত্যন্ত গ্রাম-হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টারের সামনে সকাল হতেই পরিপাটি পোশাকেরবিস্তারিত পড়ুন

  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • মোটরসাইকেলসহ গাড়ি মালিক-চালকদের ২৯ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিল বিআরটিএ
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ
  • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ