বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ট্রাম্পের সোশ্যাল অ্যাপের রেকর্ড ডাউনলোড প্রথম দিনেই

আবার বাজিমাত করলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ ‘ট্রুথ সোশ্যাল’ বাজারে আসতেই গড়ল নতুন নজির। সোমবার বাজারে আসতেই অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে অ্যাপটি।

তবে নজির গড়ার পাশাপাশি প্রথম দিন সমস্যাও তৈরি করেছে নয়া অ্যাপ। প্রযুক্তিগত ত্রুটির কারণে এখানে নাম রেজিস্ট্রেশন করাতে সমস্যা হয়েছে বহু ইউজারের। আবার অনেকে মেসেজও পান ওয়েটলিস্টে থাকার অনুরোধ জানিয়ে। সেখানে তাদের জানানো হয়েছে, অত্যধিক চাহিদার কারণেই এ সমস্যা তৈরি হয়েছে। ‘ট্রুথ সোশ্যাল’ বাজারে আসছে এটা জানা যায় সপ্তাহখানেক আগে। ১৫ ফেব্রুয়ারি ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড জুনিয়র টুইটারে একটি স্ক্রিনশট শেয়ার করেন। সেখানে ওই সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের ঘোষণাটি দেখা যাচ্ছে। তাতে লেখা ছিল, ‘ব্রেকিং : এটাই ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম পোস্ট।’ ট্রাম্পের ঘোষণা, তৈরি থাকুন। আপনাদের প্রিয় প্রেসিডেন্টের সঙ্গে শিগগিরই সাক্ষাৎ হবে।’ এরপর থেকেই শুরু হয়েছিল জল্পনা। অবশেষে সোমবারই আত্মপ্রকাশ করেছে ‘ট্রুথ সোশ্যাল’।

বিদ্বেষমূলক মন্তব্য এবং হিংসা ছড়ানোর অভিযোগে একাধিক সোশ্যাল মিডিয়া ডোনাল্ড ট্রাম্পকে নিষিদ্ধ করেছিল। বারবার অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। এরপরই ট্রাম্প সিদ্ধান্ত নেন নিজস্ব সোশ্যাল মিডিয়া এনে ফেসবুক, টুইটারের মতো শীর্ষস্থানীয় সোশ্যাল মিডিয়াকে টক্কর দেওয়ার। এখন দেখা যাক কতটা পারেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালুবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • ইরানের নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • খামেনির জানাজায় হাজির নিহত আহমাদিনেজাদ!
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা