শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ট্রেনে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল ‘কক্সবাজার এক্সপ্রেস’

কক্সবাজার থেকে ঢাকাগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে গাছবোঝাই একটি ড্রাম ট্রাকের ধাক্কা লেগেছে। এতে ট্রেনের ইঞ্জিনে আঘাত লাগলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এতে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি।

রোববার (২৪ মার্চ) দুপুর দেড়টার দিকে ডুলাহাজারা-চকরিয়া সেকশনে এই দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় কর্মকর্তা রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অনুমোদনহীন লেভেল ক্রসিংয়ে ট্রেন আসার আগে স্থানীয় একটি ড্রাম ট্রাক রেললাইনে উঠে যায়। ট্রেনের গতি স্বাভাবিকের তুলনায় কম থাকায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি। ২৫ মিনিট দেরিতে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এ বিষয়ে কক্সবাজার এক্সপ্রেসের চালক আব্দুল আউয়াল রানা বলেন, ডুলাহাজারা-চকরিয়া সেকশনে ৮১৩ নং ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে রেললাইনে আটকে পড়া গাছবোঝাই ড্রাম ট্রাকের ধাক্কা লাগে। পরে সহকারী লোকোমাস্টার, ট্রেনের স্টাফ এবং এলাকাবাসীর সহায়তায় ওই ট্রাককে রেললাইনের পাশে ফেলে লাইন ক্লিয়ার করি। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

একই রকম সংবাদ সমূহ

‘কিসের হাসিনা’, মাঝেমধ্যে আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদেরবিস্তারিত পড়ুন

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

  • চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম
  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল