শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার ধানদিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাইসাইকেল, স্বাস্থ সামগ্রী ও কম্বল বিতরণ

তালার ধানদিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে মেধাবী ছাত্র ছাত্রীদের বাইসাইকেল, কমিউনিটি ক্লিনিকের চিকিৎসা সামগ্রী ও কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ১১ টার দিকে ধানদিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। ইউপি সচিব ফারুক হোসেনের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, তালা উপজেলার ইউ এন ও প্রশান্ত কুমার বিশ্বাস, তিনি উপস্থিত ছাত্র ছাত্রীদের অবিভাবকদের উদ্যেশ্য বলেন, তাদের সন্তানদের যেনো সঠিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলেন।

বাল্যবিবাহের বিরোধিতা করে বলেন, ১৮ বছরের আগে কোন মেয়েকে যেনো তার পিতা মাতারা বিয়ে না দেন, তাদের সঠিক শিক্ষায় শিক্ষিত করে দেশ ও জাতির কল্যানে কাজ করার জন্য গড়ে তোলার উদ্যাত আহ্বান করেন।

তার বক্তব্য শেষে ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেন বাই সাইকেল, দুস্থদের হাতে কম্বল ও কমিউনিটি ক্লিনিকের কর্মিদের হাতে চিকিৎসা সামগ্রী।

লোকাল গভর্ন্যান্স সাপোর্ট-৩ এর ২০২০-২০২১ অর্থ বছরের বরাদ্ধ কৃত ১ লক্ষ ৭০ হাজার টাকার সামগ্রী, ২১ টি বাই সাইকেল, ৪৭০ টি কম্বল ও কমিউনিটি ক্লিনিকের জন্য চিকিৎসা সামগ্রী। মেসার্স শহিদুল ইসলাম ঠিকাদারি প্রতিষ্ঠান সহযোগি, বিতরণ করা হয়। ঐ প্রকল্পের সভাপতি মর্জিনা বেগম।

ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ১ লক্ষ ৭০ হাজার টাকা বাজেটে ধানদিয়া ইউনিয়নের ২১ টি শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের দেওয়া হয়েছে ২১টি বাই সাইকেল, কমিউনিটি ক্লিনিকের জন্য কিছু চিকিৎসা সামগ্রী ও গরীব দুস্থদের জন্য ৪৭০ টি কম্বল বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন সরকারি বরাদ্ধকৃত অর্থ ইউনিয়ন বাসী ও ইউনিয়নের উন্নয়নে জন্য ব্যায় করাহবে।

আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ, ইউপি সদস্যরা, ছাত্র ছাত্রীদের অবিভাবকরা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নকল, ভেজাল, রেজিস্ট্রেশনবিহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় প্রতিরোধ এবং চিকিৎসকেরবিস্তারিত পড়ুন

  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ