রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় মৎস্য ঘেরে বিষ দিয়ে ৫০ হাজার টাকার মাছ নিধন

সাতক্ষীরা তালা উপজেলার জেঠুয়া বিলের একটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে ৫০ হাজার টাকার মাছ নিধন করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে জালালপুর ইউনিয়নের জেঠুয়া বিলের ছিদ্দিক গাজীর মৎস্য ঘেরে।

ঘেরের মালিক জেঠুয়া গ্রামের খোদাবক্স গাজীর ছেলে ছিদ্দিক গাজী জানান, তার জেঠুয়া দক্ষিন বিলে ৪ বিঘার একটি মৎস্য ঘেরে ১০ /১২ বছর যাবৎ মাছ চাষ ও ধান চাষ করে আসছে।

শুক্রবার দুপুরে একই গ্রামের সামছুল ফকিরের ছেলে শহিদুল ফকির (৪৫) ও বিশে ফকিরের ছেলে জামাল ফকির (৬৫) তার মাছের ঘেরে কটোন প্লাস কীট নাশক (বিষ) স্প্রে করে। ঘেরে গিয়ে তিনি দেখতে পান, তাঁর ঘেরের রুই, কাতলা, সিলভারসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠছে। এতে তাঁর ৫০ হাজার টাকার মাছ মরে গেছে।

জেঠুয়া গ্রামের মনি সরদার (৫০), পারভীন বেগম (৪০) জানান, শহিদুল ফকির ধান ক্ষেতে স্প্রে করার সাথে সাথে ঘেরের চিংড়ি ও কার্প জাতীয় মাছ মারা যায়। এব্যাপারে অভিযুক্ত শহিদুল ইসলাম জানান, ঘেরের মধ্যে আমার ধানের ক্ষেতে স্প্রে করেছি, আমি বুঝতে পারিনি যে মাছ মারা যাবে।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

তালায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

পুকুরের পানিতে ডুবে সাতক্ষীরার তালায় মারিয়া নামে দুই বছরের এক শিশুকন্যার মৃত্যুবিস্তারিত পড়ুন

তালার আলাদিপুর জাতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে তালার আলাদিপুর জাতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনবিস্তারিত পড়ুন

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নুর ইসলাম বৃহস্পতিবার দুপুরেবিস্তারিত পড়ুন

  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • তালার উন্নয়নের সঙ্গে প্রেসক্লাব ভবনেরও উন্নয়ন হবে: হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত
  • তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন