তালায় স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল আজহা উদযাপন


সাতক্ষীরায় তালা উপজেলায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা।
বুধবার (২১ জুলাই) সকালে তালা উপজেলায় মসজিদ ও ঈদগাহগুলোতে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। বিভিন্ন মসজিদ ও ঈদগাহগুলোতে সকাল,৭টা,৮টা এবং ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসান তালা রহিমাবাদ ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন ।
মহামারি করোনার কারণে এ বছরের ঈদুল আজহায় অনেক মানুষের মধ্যে তেমন উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়নি। তবে সামর্থ্য অনুযায়ী আল্লাহর পথে কোরবানি করার জন্য অনেকেই পশু কিনেছেন। যা তারা বুধবার প্রথম দিনসহ আগামী তিনদিন কোরবানি করবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসান ঈদুল আজহা উপলক্ষে তালাবাসীসহ দেশের সকল মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছায় তিনি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করেছেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র্যালি ও আলোচনা সভা
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলাবিস্তারিত পড়ুন

তালায় জাতীয় সমবায় দিবস পালিত
“করবো সমবায়,গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ” এ প্রতিপাদ্য সামনে রেখে তালায় ৫৫তম জাতীয়বিস্তারিত পড়ুন

তালায় ষড়যন্ত্র, অপপ্রচার ও ভূয়া সংবাদ প্রকাশের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
সাতক্ষীরার তালা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী এস এম নজরুল ইসলাম একটি তুচ্ছবিস্তারিত পড়ুন


