শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালেবানদের অ্যাকাউন্ট সরিয়ে ফেলছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসআপ

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তানের পুনর্দখল নিয়েছে তালেবান। আফগান জনগণের সমর্থন ও বৈশ্বিক সম্প্রীতির বন্ধনে জড়িয়ে দেশটি শাসন করতে চায় সংগঠনটি।

তবে তালেবানকে ‘জঙ্গি’ সংগঠন হিসেবে আখ্যা দিয়ে মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক জানিয়ে দিয়েছে, তারা তাদের প্লাটফর্ম থেকে তালেবান সম্পৃক্ত সব ধরনের কনটেন্ট মুছে ফেলা শুরু করেছে। এরইমধ্যে তালেবান ও আফগানিস্তান বিষয়ে বিশেষজ্ঞ একটি দলকে এই কাজের জন্য নিয়োজিত করা হয়েছে বলেও জানিয়েছে ফেসবুক।

মঙ্গলবার (১৭ আগস্ট) এই খবর নিশ্চিত করেছে বিবিসি।

সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, বছরের পর বছর ধরে বার্তা ছড়িয়ে দিতে ফেসবুককে ব্যবহার করে আসছে সংগঠনটি। তবে তালেবান রিলেটেড কনটেন্ট সরিয়ে ফেলার বিষয়ে নতুন করে বেশ বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে প্লাটফর্মটি।

ফেসবুকের এক মুখপাত্র বিবিসিকে জানিয়েছে, মার্কিন আইনি কাঠোমোতে তালেবান একটি জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত। তাই আমাদের ‘ভয়ঙ্কর সংগঠন’ নীতির আলোকে তালেবানদের সব কার্যক্রম ফেসবুক থেকে সরিয়ে ফেলছি এবং তারা যেন এটি ব্যবহার করতে না পারে সেজন্য উদ্যোগ নিয়েছি। এর মানে হলো- তালেবান সদস্য কিংবা তাদের হয়ে খোলা যে কোনো অ্যাকাউন্ট আমরা সরিয়ে ফেলছি।

এজন্য আমরা আফগান বিষয়ক বোদ্ধা একটি দলকে নিয়োজিত করেছি। দারি ও পোস্তুদের সম্পর্ক তাদের বিশদ জানা-শোনা আছে, আফগানিস্তানের স্থানীয় বিভিন্ন বিষয়েও তাদের দখলে রয়েছে। তারাই মূলত আকাউন্ট শনাক্ত ও সরিয়ে ফেলার এই কাজটি করবে।

এর মানে এটা নয় যে আমরা তাদের (তালেবান) সরকার গঠনে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন আদায় বা বিপক্ষে দাঁড়ানোর পক্ষে কোনো পদক্ষেপ নিয়েছি।

এই নীতি শুধু ফেসবুক নয়, তাদের অঙ্গ প্রতিষ্ঠান ইনস্টাগ্রাম ও হোয়াটসআপের ক্ষেত্রেও প্রযোজ্য বলে জানিয়েছে তারা। তাদের কাছে খবর রয়েছে, যোগাযোগ রক্ষায় তালেবান বর্তমানে ব্যাপকহারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে।

তালেবান সম্পৃক্ততা পেলে ওই অ্যাকাউন্টধারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে ফেসবুক।

ব্যবহারের দিক থেকে ফেসবুকের প্রতিদ্বন্দ্বী অন্য প্লাটফর্মগুলোও তালেবান রিলেটেড কনটেন্ট কিভাবে বিবেচনা করবে সে বিষয়ে তারাও সিদ্ধান্ত নিয়েছে। তাদের আকাউন্টগুলোর দিকে তারা নজরদারি বাড়াবে বলে জানানো হয়েছে।

আফগান মুখপাত্র আফগানিস্তান দখলের খবর ছড়িয়ে দিতে ব্যাপকভাবে টুইটার ব্যবহার করেছে বলে বিবিসির খবরে বলা হয়েছে।

এ বিষয়ে টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের প্লাটফর্মের মাধ্যমে যেন হিংস্রতা ছড়িয়ে না পড়ে তা নজরদারিতে এ বিষয়ে টুইটারের নীতিগুলো আরও ব্যাপকভাবে প্রচার করা হবে। টুইটার কখনোই সন্ত্রাস ও হিংস্রতাকে সমর্থন করে না বলেও জানানো হয়েছে।

তবে এ ব্যাপারে ইউটিউব এখনও তাদের অবস্থানের কথা জানায়নি।

একই রকম সংবাদ সমূহ

ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার

সব প্রক্রিয়া সম্পন্ন করে ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু করতে চায়বিস্তারিত পড়ুন

জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) উদ্বোধনী অনুষ্ঠানের আগে বিভিন্ন দেশেরবিস্তারিত পড়ুন

বাংলাদেশে সংঘটিত অপরাধের জবাবদিহিতা এবং রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

বাংলাদেশে রাজনৈতিক আন্দোলন ও সহিংসতার সময় সংঘটিত অপরাধগুলোর বিচার এবং ক্ষেত্র প্রস্তুতেরবিস্তারিত পড়ুন

  • ২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী
  • বিশ্বনেতাদের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ
  • তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে
  • ২০২৭ সালে বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন
  • যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ কার্যত শেষ, দাবি ট্রাম্পের
  • যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত হাসিব ফাতমী সহ ৪ জনের জয়
  • দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাত বাংলাদেশি নিহত, আহত ১৫
  • স্বৈরাচারী আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
  • মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করল তুরস্কের পার্লামেন্ট
  • সারা জীবন মুসলিম ছিলাম, অথচ জানতামই না: মার্কিন তরুণী অ্যাঞ্জেলা