মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বঙ্গবন্ধুর সমাধিসৌধে যবিপ্রবি শিক্ষক সংগঠন নীল দলের শ্রদ্ধা

শোকাবহ আগস্ট-২০২১ ও নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষকবৃন্দদের সংগঠন নীল দল।

মঙ্গলবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী শিক্ষকদের নিয়ে সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ জাতির পিতার সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সকাল সাড়ে ৮টায় যবিপ্রবি নীল দলের সদস্যরা টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করেন। দুপুর সাড়ে ১২টার দিকে সৌমাধিসৌধ কমপ্লেক্সে পৌঁছানোর পর নীল দলের নেতারা বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টে শহিদ সকল সদস্যের রূহের মাগফিরাত এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একইসঙ্গে অতিমারী করোনা থেকে মুক্তিসহ বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বঙ্গবন্ধু সমাধিসৌধ মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা সামিউল আলম নওয়াব। পরে যবিপ্রবির নীল দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ সমাধিসৌধের শোক বইয়ে স্বাক্ষর করেন। যবিপ্রবির নীল দলের নেতারা সমাধিসৌধের কিউরেটরসহ সেখানকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে সমাধিসৌধ গ্রন্থাগার এবং জাদুঘরও পরিদর্শন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন যবিপ্রবি নীল দলের সদস্য সচিব ডা. মো. ফিরোজ কবির, নীল দলের যুগ্ম আহ্বায়ক ড. মোঃ আশরাফুজ্জামান জাহিদ, ড. শিরিন নিগার ও ড. তানভীর ইসলাম, নীল দলের সদস্য ড. শিমুল সাহা, ড. মো. কোরবান আলী, মো. হাবিবুর রহমান, সরোজিৎ কুমার বিশ্বাস, মোস্তাফিজুর রহমান, শোভন লাল সরকার, মো. জিল্লুর রহমান, মো. ওহিদুজ্জামান, মো. শাহীন সরকার, ডা. মো. জাহিদ হোসেন, সিফাত রাহী, অভিজিৎ দাস, ফি ফয়সাল আহমেদ, সাব্বির আহমেদ, তুহিনুর রহমান জয়, বোরহানুল হক আসপিয়া, আরমান গাজী, মো. আরিফ চৌধুরীসহ বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষকবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের