শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দীর্ঘ ৪০ বছর পর সাতক্ষীরায় যেভাবে সময় কাটছে একলিমার

৪০ বছর আগে হারিয়ে যাওয়া একলিমা বেগম বাংলাদেশে এসেছেন। তাকে দেখতে প্রতিনিয়ত মানুষজন ভিড় করছেন। সবমিলে অনেক ব্যস্ত সময় পার করছেন একলিমা বেগম ও তার দ্বিতীয় পক্ষের ছেলে মোহাম্মদ আশরাফুল।

মরিয়ম বেগম নামে এক নারী বলেন, ৪০ বছর পর একলিমা ফিরে এসেছে জানতে পেরে তাকে দেখতে এসেছি। আমার মতো অনেক লোকজন আসছে।

একলিমা বেগমের ভাতিজা মোবারক হোসেন বলেন, আমার ফুফু ৪০ বছর পরে দেশে ফিরেছে। প্রতি মুহূর্তে লোকজন বাড়িতে আসছে। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছে। প্রতিবেশী ও আত্মীয়-স্বজনরা দাওয়াত করে খাওয়াচ্ছেন। লোকজন এত বেশি আসছে যে খাওয়ার সুযোগ পাচ্ছি না আমরা। সবাই এসে ফুফুর সঙ্গে কথা বলছে। ফুফু বাংলা বুঝতে পারছেন কিন্তু বাংলা বলতে পারছেন না।

একলিমার পাকিস্তানের দ্বিতীয় পক্ষের বড় ছেলে মোহাম্মদ আশরাফুল বলেন, বাংলাদেশের অনেক গল্প শুনেছি। তবে এখানকার মানুষ এত বেশি অতিথিপরায়ণ সেটা না আসলে জানতে পারতাম না। মাকে নিয়ে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে ঘুরছি। সব কিছু মিলে খুব ব্যস্ত সময় পার করছি। বাংলাদেশি খাবারগুলো বেশ মজাদার। নিত্য-নতুন খাবার খেতে পেরে বেশ ভালো লাগছে। তাছাড়া অপরিচিত মুখগুলো দেখতে দেখতে সবাইকে এখন আপন লাগছে।

একলিমা বেগম বলেন, সব সময় লোকজন আসছে। সকালে ঘুম থেকে উঠার আগেই লোকজন এসে ভিড় করছে। এভাবেই সারা দিন লোকজনের সমাগম থাকছে। কিছু কিছু মানুষকে চিনতে পারছি। পরিচিত মুখগুলো দেখতে পেরে তৃপ্তি পাচ্ছি। আগামী ২৫ দিন বাংলাদেশে থাকব, তারপর পাকিস্তান ফিরতে হবে। তবে যাতায়াত থাকবে বাংলাদেশে।

খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রণব ঘোষ বলেন, একলিমা বেগম দীর্ঘ বছর পরে স্বজনদের কাছে ফিরে এসেছে। বিষয়টি বেশ আনন্দের। এদিকে একলিমা বেগমের পাকিস্তান থেকে ফিরে আসাকে কেন্দ্র করে উপজেলাসহ বিভিন্ন অঞ্চল থেকে লোকজন দেখতে আসছে। মাকে ফিরে পেয়ে একলিমার তিন সন্তান অনেক খুশি।

প্রসঙ্গত, ১৯৮২ সালের কোনো এক দিন হারিয়ে যান একলিমা বেগম। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি তার। অবশেষে চার মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কল্যাণে সন্ধান মেলে একলিমার। একলিমা বেগম (৬৫) সাতক্ষীরার তালা উপজেলার গঙ্গারামপুর গ্রামের মৃত ইসমাইল শেখের মেয়ে ও তিন সন্তানের জননী। স্বামীর মৃত্যুর পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন তিনি। দীর্ঘ ৪০ বছর পর পাকিস্তানের শিয়ালকোটের দিলওয়ালীতে খোঁজ মেলে তার। কিভাবে তিনি সেখানে পৌঁছালেন সেটি বলতে পারেনি কেউ।

দীর্ঘ ৪০ বছর পর বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তিনি। পরবর্তীতে একই দিন দুপুর ৩টায় সাতক্ষীরার তালা গঙ্গারামপুর গ্রামে পৌঁছায় একলিমা। তার সঙ্গে তার দ্বিতীয় পক্ষের বড় ছেলে মোহাম্মদ আশরাফুল এসেছেন। এত বছর পর একলিমাকে কাছে পেয়ে আপ্লুত তার স্বজনরা। এলাকাবাসী তাকে ফুল দিয়ে বরণ করে নেয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস