শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সমন্বয় কমিটির মাসিক সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।
উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ সেখ মাহমুদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, প্রকৌশলী শোভন সরকার, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, শিক্ষা অফিসার শেখ ইদ্রিস আলী, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মন্ডল, ১৭ বিজিবি ব্যাটালিয়নের দেবহাটা ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল লতিফ ও নায়েব সুবেদার আব্দুল আজিজ, আনসার ভিডিপি কর্মকর্তা আসলতা খাতুন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যাবস্থাপক জয়া রানী, তথ্য কর্মকর্তা মৌসুমি সুলতানা, ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সদস্যরা।
সভায় আলোচনা ও সিদ্ধান্ত হয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও চুরি সহ বিভিন্ন অপরাধ দমনে রাত ১০টার পর থেকে সকল চায়ের দোকানের ক্যারাম বোর্ড খেলা বন্ধ থাকবে। সীমান্তের নিরাপত্তার স্বার্থে দেবহাটা বিজিবি ক্যাম্পের জমিতে অবৈধ স্থপনা অপসরণ করা হবে। সেই সাথে সীমান্তের বেঁড়ি বাধ জুড়ে নতুন নতুন স্থাপনা গড়ে তোলায় বিভিন্ন অভিযান পরিচালনায় ব্যাঘাত হচ্ছে। সেই সাথে সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে বলে জানানো হয়। এবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া গত মাসে পারুলিয়া ফয়জুল উলুম মাদ্রাসায় ২ জন শিক্ষকের বিরুদ্ধে শিশু বলৎকারের অভিযোগে মামলা দায়ের হয়। তার কয়েকদিন পর মাদ্রাসার পরিচালকের ছেলে ওই মাদ্রাসার সাবেক ছাত্রী হাফেজা সাইমাকে গলাটিপে হত্যার কথা স্বীকার করেছেন। এছাড়া বিভিন্ন সড়কে অবৈধ ড্যাম্পর ট্রাক চলাচলের ফলে রাস্তা নষ্ট হচ্ছে। একই সাথে উঠতি বয়সী কিছু যুবক বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে আতঙ্ক সৃষ্টি ও দূর্ঘটনা ঘটাতে উল্লেখ করা হয়। সে কারণে পুলিশের মাধ্যমে চেকপোস্ট বসিয়ে চালকের বৈধ কাগজ ও যানবহনের বৈধতা পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া খোলা পরিবেশে গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধ এবং বাজার নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট অব্যবহত রাখার জন্য অনুরোধ জানানো হয়। এদিকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে কয়েকদিনের মধ্যে তফসিল ঘোষনা হওয়ার কথা থাকায় উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমানের শেষ সভায় হওয়ায় সকলের কাছে বিগত দিনের কর্মকান্ডে ভুল ক্রুটি ভুলে দোয়া প্রার্থনা করেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা

দেশের আরও ১০ জেলাকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়
  • দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান
  • দেবহাটায় বসুখালী খাল পুনঃখননের উদ্বোধন
  • দেবহাটায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ আসামী আটক
  • দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা