বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় কলেজ স্টাফ মামুন ও আ.লীগ নেতা আব্দুল বারী’র মৃত্যু

দেবহাটা উপজেলাধীন সখীপুরে সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের স্টাফ ও জাতীয় পার্টির নেতা মামুন ইসলাম ওরফে মাওলা (৪৬) মৃত্যুবরণ করেছেন। (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের ছেলে শামীম হোসেন জানান, গত ৩ দিন পূর্বে হঠাৎ সামান্য জ্বর আসে মামুন ইসলামের। বাড়ীতে চিকিৎসা নিয়ে সুস্থ হন তিনি। কিন্তু ২০ জুন রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রাত ১ টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অক্সিজেন সরবরাহ চলমান অবস্থায় (২২জুন) রাত ১১ টার দিকে হঠাৎ অক্সিজেন লেভেল নেমে যায় এবং তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ৩ পুত্র, ১ ভ্রাতা ও অসংখ্য আতœীয় স্বজন রেখে পরকালে পাড়ি জমান।
২৩ জুন বুধবার বাদ যোহর সখীপুর কেবিএ কলেজ মাঠে নামাজে জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে জানিয়েছেন মরহুমের বড় পুত্র।

এদিকে অপরিণত বয়সে একজন প্রাণচাঞ্চল্য, মিশুক স্বভাবের ব্যক্তিত্ব মামুন ইসলাম মাওলা’র মৃত্যুতে সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোল্লা সাবীর হোসেন, কলেজ শিক্ষক পর্ষদ সম্পাদক মইনুদ্দিন খান সহ অন্যান্য শিক্ষক কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী,প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ,অভিভাবক, কলেজের শুভাকাক্সক্ষী, দেবহাটা কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দ গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এছাড়া ২৩ জুন বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে একই উপজেলার সখীপুর ইউপির কোঁড়া গ্রামের বাসিন্দা ও কোঁড়া আহ্ছানিয়া মিশনের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আওয়ামী লীগ নেতা শেখ আব্দুল বারী (৬৪) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নানিল্লাহি… রাজিউন)।

গত ২ বছর আগে হজ্জে টাকা জমা দেয়ার পর ক্যান্সারে আক্রান্ত হওয়া স্ত্রীকে হারান তিনি।

পরিবার সূত্রে জানায়, গত কয়েকদিন যাবৎ জ্বর ও হৃদরোগ সমস্যায় ভুগছিলেন তিনি।

এমতাবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা টেস্টে নেগেটিভ আসলেও সেখানেই চিকিৎসাধীন অবস্থায় (২৩ জুন) বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে তার মৃত্যু হয়।

মৃত্যুকালে ৬ কন্যা, জামাতা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার বাদ আছর নামাজে জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল

প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে সাতক্ষীরা জেলার চারটিবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) বিকাল ৪:০০ ঘটিকায়, এলজিইডি কনফারেন্স রুম (লেভেল-৪), এলজিইডিবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী
  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন