রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় গৃহবধূর আত্মহত্যা

স্বামীর সাথে ঝগড়াকে কেন্দ্র করে চলমান পারিবারিক কলহের জেরে দেবহাটায় ছাবিকুন্নাহার (২০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
আত্মহননকারী গৃহবধূ ছাবিকুন্নার দেবহাটা উপজেলার বহেরা নতুন মসজিদ সংলগ্ন নজরুল গাজীর মেয়ে।

শুক্রবার সকালে বহেরাস্থ পিতার বাড়ি থেকে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, প্রায় ৪/৫ মাস আগে সদর উপজেলার ভোমরা গ্রামের আলমগীর হোসেনের সাথে বিয়ে হয় ছাবিকুন্নাহারের। তার সাথে বিয়ের আগেই আলমগীর তার প্রথম স্ত্রীকে তালাক দিয়েছিলো। কিন্তু বিয়ের কিছুদিন যেতে না যেতেই আলমগীর আবারো তার তালাকপ্রাপ্ত প্রথম স্ত্রীর ওপর আসক্ত হয়ে পড়ে এবং ছাবিকুন্নাহারকে লুকিয়ে প্রথম স্ত্রীর সাথে পুনরায় ঘর সংসার করতে মরিয়া হয়ে ওঠে।

বিষয়টি নিয়ে বিগত কিছুদিন যাবৎ ছাবিকুন্নাহারের সাথে তার স্বামী আলমগীরের ঝগড়া চলে আসছিলো। সম্প্রতি সাবিকুন্নাহার তার পিতার বাড়ি বহেরাতে চলে আসে। ঘটনাটি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে চলমান বিবাদ নিরসনের জন্য আগামী রবিবার স্থানীয়ভাবে শালিসের দিন ধার্য করে তাদের অবিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যাক্তিরা।

এরই মধ্যে বৃহস্পতিবার দিবাগত রাতের যেকোন সময়ে পরিবারের সদস্যদের অগোচরে ছাবিকুন্নাহার ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। শুক্রবার সকালে স্বজনরা তার ঝুলন্ত মরদেহ দেখে দেবহাটা থানা পুলিশকে জানালে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র জানান, গৃহবধূর মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
তথ্যসূত্র: পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জগদীশ সরকার শ্মশানের জমি-সংক্রান্তবিস্তারিত পড়ুন

দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জগদীশ সরকারেরবিস্তারিত পড়ুন

দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

সাতক্ষীরার দেবহাটায় শ্মশানের জমি দখলের অভিযোগে মানববন্ধন ও গণমিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।বিস্তারিত পড়ুন

  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন
  • দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন