মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় চেয়ারম্যান প্রার্থী আলফা’র বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান মামলা

দেবহাটা প্রতিনিধি: খুলনায় ১২ পিচ স্বর্ণের বার সহ আসামী আটকের ঘটনায় অলফা-আলিম দুই সহদরসহ ৪ জনের নামে মামলা হয়েছে। গত (২০ এপ্রিল) খুলনার শহরের জিরো পয়েন্ট এলাকায় মাসুম বিল্লাহ নামের এক যুবকে তল্লাশি করে ১২ স্বর্নের বারসহ তাকে আটক করে পুলিশ।

এঘটনায় খুলনা লবণচরা থানার এসআই প্রদীপ বৈদ্য বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। এতে প্রধান আসামী মাসুম বিল্লাহ’র স্বীকারোত্তিতে সাবেক সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা ২য় আসামী, আলফার ভাই আলিম মেম্বর ৩য় আসামী, শাখরা গ্রামের দাউদ আলীর ছেলে আসাদুজ্জামান মিলনকে ৪র্থ আসামী হিসাবে নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরো ৩/৪ জনকে অজ্ঞাতনামা আসামী করেছে পুলিশ।

উল্লেখ্য যে, আল ফেরদাউস আলফা আসন্ন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এবং সাবেক জেলা পরিষদের সদস্য। আলফার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে জিআর-৮৬৪, মাদক নিয়ন্ত্রণের জিআর-৮৯৭, জিআর-৬০৮/০৯ সহ বিভিন্ন মামলা রয়েছে।

এছাড়া আলিম মেম্বরের বিরুদ্ধে সদর থানায় জিআর- ৮৬৪ মামলা দায়ের আছে। তাছাড়া আলফা ও আলিম মেম্বরের বিরুদ্ধে সীমান্তে চোরাচালান, মাদক, অস্ত্র, মানবপাচারের অভিযোগ রয়েছে। সীমান্তের চোরাঘাট নিয়ন্ত্রণ করেন তারা।

তবে মাসুম বিল্লাহ নামের এক যুবক আটকের পর থকে চেয়ারম্যান প্রার্থী আল ফেরদাউস আলফা সহ অন্যান্য আসামীরা এলাকা থেকে লাপাত্তা হয়েছেন। এমনকি তাদের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ দেখাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

ইছামতীর পাড়ে প্রকৃতির মায়াজাল: নতুন রূপে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ

শীত মৌসুমে সব বয়সী পর্যটকদের মুগ্ধ করতে নতুন সাজে সেজেছে সাতক্ষীরার দেবহাটাবিস্তারিত পড়ুন

এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর হতাশা নিয়ে পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন হাজার হাজারবিস্তারিত পড়ুন

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের স্বাস্থ্যসেবার মান আরও বাড়িয়ে তা দেশেরবিস্তারিত পড়ুন

  • হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের সময় বেঁধে দিলো মন্ত্রণালয়
  • ‘জয় বাংলা’ বলে গ্রামীণ ব্যাংকে হামলা, অপরাধীদের শাস্তির আহ্বান ড. ইউনূসের
  • বিতর্কিত ব্যক্তি যেন দেশে ঢুকতে না পারে সেজন্য সতর্ক রয়েছে বিজিবি : ডিজি
  • বহিষ্কৃত ৮০-৮৫ নেতাকে দলে নিচ্ছে বিএনপি, এই তালিকায় থাকতে পারেন যারা
  • চলছে ফ্যামিলি কার্ডের শুমারি, হাতের কাছে রাখবেন যেসব কাগজপত্র
  • নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী
  • শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের
  • ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী
  • নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন
  • ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
  • প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম
  • নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর