রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় পূজা উদযাপন পরিষদের সাথে পুলিশের মতবিনিময়

মহামারী করোনা ভাইরাসের ঝুঁকিহ্রাসের পাশাপাশি সুষ্ঠভাবে দূর্গা পূজা সম্পন্নের লক্ষ্যে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দদের সাথে দেবহাটা থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১১টায় দেবহাটা থানার সভাকক্ষে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্রের সভাপতিত্বে এবং সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধূরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, কুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য আসাদুল ইসলাম, পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ ঘোষ, সাধারণ সম্পাদক নির্মল কুমার মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শরৎ ঘোষ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অজয়সহ ২১ টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

সভায় প্রতিবছরের পূজা মন্ডপ ব্যাতীত অস্থায়ী প্যান্ডেল বা খোলা জায়গায় পূজার আয়োজন না করা, স্বল্প জনসমাগম এবং কঠোর স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপন করা, আয়োজক কমিটি কর্তৃক মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হাত ধোয়ার সাবান ও পানির পর্যাপ্ত ব্যবস্থা করা, যেসকল মন্দিরে ব্যাপক জনসমাগম ঘটার সম্ভাবনা রয়েছে সেখানে জনসমাগম সীমিত করা, প্রয়োজনে জীবানুনাশক অটো স্প্রে মেশিন বসানো, প্রতিবেশী দেশ ভারতের অনুকরনে জনসমাগম নিয়ন্ত্রন, স্বাস্থ্যবিধি প্রতিপালন, পূজা অর্চনা, বাদ্য যন্ত্রের ব্যবহার ও বিনোদন মুলোক অনুষ্ঠান পরিহার করা, পূজার লগ্ন ব্যাতীত অপ্রয়োজনীয় সময়ে শুধুমাত্র পুরোহিত ও পূজা সংশ্লিষ্ট ব্যাক্তি ছাড়া অন্যদের পূজা মন্ডপে উপস্থিত হওয়ার বিষয়ে নিরুৎসাহিত করাসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান

‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকারবিস্তারিত পড়ুন

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি এক সময়বিস্তারিত পড়ুন

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের মুলহোতা আছাফুরবিস্তারিত পড়ুন

  • দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ
  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান