শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, রক্তাক্ত মরদেহ উদ্ধার

দেবহাটায় ১০ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পুলিশ ওই ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে।

দেবহাটা উপজেলার টিকেট এলাকার তারক মন্ডলের বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত পূর্ণিমা দাস (১৬) টিকেট এলাকার শান্তি রঞ্জন দাসের কন্যা এবং সাতক্ষীরা সদর উপজেলার গাভা হাইস্কুলের ১০ম শ্রেণির ছাত্রী।

শুক্রবার সকালে তারকের বাগানে পূর্ণিমা দাসের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে।

গাভা হাইস্কুলের সহকারী শিক্ষক দীপঙ্কর বিশ্বাস ছাত্রীর অভিভাবকের উদ্ধৃতি দিয়ে বলেন, পূর্ণিমা দাস বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। ধারনা করা হচ্ছে কেউ তাকে জোরপূর্বক তুলে নিয়ে পার্শ্ববর্তী তারক মন্ডলের বাগানে নিয়ে ধর্ষণের পর হত্যা করেছে।

দেবহাটা থানার এসআই ফরিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। আমরা ঘটনাস্থলে আছি। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

পারুলিয়ার খালচরে শিশু যৌন পাচার প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতা সভা

দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের খালচর এলাকায় শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধেবিস্তারিত পড়ুন

দেবহাটায় ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্মের বার্ষিক পুষ্টি পরিকল্পনা প্রণয়ন সভা

স্থানীয় পর্যায়ে পুষ্টি পরিস্থিতির উন্নয়ন, অপুষ্টি প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ভিডিও কন্টেন্ট তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল; সমালোচিত মামুন গ্রেফতার

সাতক্ষীরায় স্ত্রীর সঙ্গে ধারণ করা ব্যক্তিগত ও আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
  • দেবহাটায় ৩০০ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • দেবহাটায় জাতীয় যুব দিবস পালিত
  • দেবহাটায় ৩৪৭ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকসহ গ্রেপ্তার ২
  • দেবহাটায় ৮ম দিনের মতো ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত
  • দেবহাটায় বিএনপি নেতা আব্দুর রহমানের মৃত্যু, জেলা বিএনপির শোক প্রকাশ
  • দেবহাটায় এতিম বাচ্চাদের ফ্রিতে দুধ খাওয়ালেন সখিপুর দুগ্ধ সমবায় সমিতি লিঃ
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • দেবহাটায় থানা পুলিশের বিশেষ অভিযানে আটক :৫
  • আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার
  • দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত