সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দৈনিক যশোরের সাংবাদিক নজরুল ইসলামের পিতার মৃত্যু : রাজগঞ্জ প্রেসক্লাবের শোক

রাজগঞ্জ প্রেসক্লাবের সাংস্কৃতিক ও আইসিটি বিষয়ক সম্পাদক, দৈনিক যশোর পত্রিকার খেদাপাড়া প্রতিনিধি ও মানবাধিকার কর্মী মাস্টার মো. নজরুল ইসলামে পিতা মোকছেদ আলী গাজী (৮৮) বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী….রাজেউন)।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৮.২০ মিনিটে নিজ বাড়ী রাজগঞ্জের খেদাপাড়া ইউনিয়নের হেলাঞ্চী-কৃষ্ণবাটি গ্রামে মারা যান তিনি।

মরহুম মৃত্যুকালে স্ত্রী, ৬ ছেলে, ৭ মেয়ে, অসংখ্যা আত্মীয় স্বজনসহ বহু গুনাগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টায় স্থানীয় ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়।

সাংবাদিক মাস্টার মো. নজরুল ইসলামের পিতা মোকছেদ আলী গাজীর মৃত্যুতে গভীর শোক ও শোক সমাপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জ্ঞাপন করেছেন- রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এসএম রবিউল ইসলাম রবি, সহসভাপতি মো. এরশাদ আলী, সম্পাদক মো. জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক এসএম ইসহাক, কোষাধক্ষ্য মো. মফিজুর রহমান, দপ্তর সম্পাদক মো. বিল্লাল হোসেন, প্রচার সম্পাদক অমারেশ বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য মো. রুহুল কুদ্দুস, মো. সেলিম রেজা, প্রেসক্লাবের সদস্য ও ঝাঁপা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সোহেল রানা সহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

এদিকে মরহুমের নামাজে জানাজায় মরহুমের সকল আত্মীয় স্বজনসহ এলাকার মুসল্লীরা অংশগ্রহন করেন। সাংবাদিক মাস্টার মো. নজরুল ইসলাম তার মরহুম পিতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীন ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন

ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি

মিঠুন সরকার, কৃষি প্রতিবেদক: প্রচলিত ফসল চাষের গণ্ডি পেরিয়ে দেশের কৃষকরা এখনবিস্তারিত পড়ুন

যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার

​যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ ইয়াছিন গাজী (২৬) ও আব্দুল গফ্ফার (৩০)বিস্তারিত পড়ুন

  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ