বুধবার, নভেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ধর্ষকদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে : স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, নারী নির্যাতন ও ধর্ষণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ধর্ষকদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। ধর্ষণ একটি নিকৃষ্টতম অপরাধ। সাম্প্রতিক ধর্ষণের ঘটনায় কঠোর আইন প্রণয়ন ও তার বাস্তবায়নের পাশাপাশি দ্রুততম সময়ের মাধ্যে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত এক পলিসি ডায়ালগ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

ইউএনএফপিএ-এর কারিগরি সহায়তায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক বাস্তবায়নাধীন ‘এসপিসিপিডি’ প্রকল্পের আওতায় “কনসার্টেড রেসপন্স টু স্টপ চাইল্ড ম্যারেজ, প্রিভেন্ট জেন্ডার বেসড ভায়োলেন্স এন্ড ইম্প্রোভ মেটার্নাল হেলথ ডিউরিং নেচারাল ডিসেস্টার এন্ড কোভিড-১৯ পেন্ডেমিক”-শীর্ষক এ সংলাপ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মেহের আফরোজ চুমকি।

অনুষ্ঠানে ভার্চুয়ালি আরো বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো ও ইউএনএফপিএ প্রতিনিধি ড. আশা টর্কেলসন প্রমুখ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাল্যবিবাহ রোধ ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ উপ-কমিটির সদস্য আরমা দত্ত।

ড. শিরীন শারমিন চৌধুরী আরো বলেন, বলেন, নারী নির্যাতন প্রতিরোধে ও নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে আরো সংবেদনশীল ও সম্মানজনক দৃষ্টিভঙ্গি তৈরিতে সচেতনতা প্রয়োজন। প্রত্যন্ত অঞ্চলে কোন নারী নির্যাতনের শিকার হলে ন্যাশনাল রেসপন্স প্লান-এর অংশ হিসেবে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাগণ ফার্স্ট রেসপন্ডার-এর ভূমিকা পালন করে যাবতীয় আইনি সহায়তা পেতে তাদের সহযোগিতা করতে পারেন।

তিনি আরো বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে বিদ্যমান আইনের প্রয়োগের পাশাপাশি নারী শিক্ষার প্রসারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপসমূহ বাল্যবিবাহ প্রতিরোধের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর। কোভিডকালীন পরিকল্পিত ও সুনির্দিষ্ট ব্যবস্থাপনা গ্রহণের মাধ্যমে মা-শিশু-নারীদের নির্যাতন থেকে সুরক্ষিত রাখতে ও তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পলিসি ডায়ালগ থেকে আগামীতে প্লান অব একশন নির্ধারণ করা যেতে পারে।

সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব নুরনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, সংসদীয় স্থায়ী কমিটির দুই সভাপতি আ স ম ফিরোজ ও আবদুল মতিন খসরু, শিরিন আখতার এমপি, রুমানা আলী এমপি, ফখরুল ইমাম এমপি, নাহিদ ইজাহার খান এমপি, অপরাজিতা হক এমপি। এসপিসিপিডি-প্রকল্পের প্রকল্প পরিচালক এম এ কামাল বিল্লাহ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

একই রকম সংবাদ সমূহ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট উন্মোচন করেছেনবিস্তারিত পড়ুন

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে চীনা মন্ত্রীর শ্রদ্ধা

বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারবিস্তারিত পড়ুন

ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, রংপুরসহ উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থাকে প্রাধান্য দিয়েবিস্তারিত পড়ুন

  • ওপেক্স মডেলে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার : তথ্য উপদেষ্টা
  • কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
  • গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
  • রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ
  • সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
  • তাহসিফ হত্যা : ‘প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে গেছেন’, আবার রিমান্ডে দীপ
  • বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল ফ্রি থাকবে ৬ ঘণ্টা
  • খুলনায় শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ প্রসিকিউটরের চিঠি
  • আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী