রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলের এই মাঠে খেলে জাতীয় দলে সুযোগ পেয়েছি : মাশরাফি

যে মাঠ থেকে ক্রিকেট অঙ্গনে রাজত্ব করেছেন মাশরাফি বিন মর্তুজা। সেই খেলার মাঠ সংস্কার কাজের উদ্বোধন করলেন নিজেই। নিজের গড়ে ওঠা খেলার মাঠ সংস্কার করতে পেরে খুশি মাশরাফি বিন মর্তুজা। বৃহস্পতিবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টায় নড়াইল সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কার কাজের উদ্বোধন করে এসব কথা বলেন।

মাশরাফি বিন মর্তুজা আরো বলেন, এই খেলার মাঠেই আমার ক্রিকেট খেলার হাতে খড়ি। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই মাঠকে ঘিরে। নড়াইলের কয়েকটি মাঠ থাকলেও ক্রিকেট খেলার উপযোগী এই মাঠটি। আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই মাঠটিক সংস্কারের উদ্যোগ গ্রহণ করি। কিন্তু সরকারী মাঠ হওয়ায় কিছু অফিসিয়াল জটিলতার কারনে বিলম্ব হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ভালবাসায় আমরা মাঠটির উন্নয়নের জন্য প্রাথমিকভাবে ২৫লাখ টাকা দিয়ে শুরু করেছি। মাঠটি পুরোপুরি উন্নয়ন করতে কমপক্ষে এক কোটি টাকার প্রয়োজন।

আশা করি বিভিন্ন ব্যবসায়ী ও সরকারী সহযোগিতায় মাঠটির উন্নয়ন কাজ সম্পন্ন হবে। উন্নয়ন কাজ শেষ হওয়ার পর খেলার উপযোগী হয়ে বেশ কয়েকমাস সময় লাগবে। খেলার উপযোগী হলে এই মাঠ থেকে আরো নতুন নতুন ক্রিকেটারের জন্ম হবে বলে আমি আশা করি।’ বরাদ্দ দেওয়ায় প্রধানমন্ত্রী ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান মাশরাফি।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধূরী, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার সাদিরা খাতুন,গোলাম মোর্ত্তুজা স্বপন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক স্বপ্নীল সিকদার নীল উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী