বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নাইজেরিয়ায় ধসে পড়ল নির্মাণাধীন বহুতল ভবন, বহু হতাহতের শঙ্কা

আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি নির্মাণাধীন অভিজাত বহুতল ভবন ধসের ঘটনা ঘটেছে। এতে একশর মতো মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানায়।

খবরে বলা হয়, নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লাগোসে সোমবার নির্মাণাধীন বহুতল ভবনটি ধসে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের ধ্বংসাবশেষের মধ্যে নির্মাণশ্রমিকরা আটকে পড়েছেন।

সোমবার রাতে ধ্বংসস্তূপ থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আটকে পড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে উদ্ধারকর্মীরা।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, এখন পর্যন্ত পাঁচ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

নির্মাণশ্রমিকদের বরাতে রয়টার্স বলছে, ধারণা করা হচ্ছে ভবনটি ধসে পড়ার সময় একশর মতো শ্রমিক কাজ করছিলেন।

লাগোস স্টেট ডিপার্টমেন্ট বলছে, ওই ভবনটির ২২টি ফ্লোর ছিল। কর্তৃপক্ষ আশপাশের কোনো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা দেখছে।

নাইজেরিয়ায় প্রায়ই ভবন ধসের ঘটনা ঘটে। আফ্রিকার অন্যতম জনবহুল এ দেশে নিয়মনীতি খুব দুর্বলভাবে প্রয়োগ করা হয়। এ ছাড়া নির্মাণসামগ্রীও অত্যন্ত নিম্নমানের।

একই রকম সংবাদ সমূহ

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে

২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০বিস্তারিত পড়ুন

  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী