বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কপ২৬ সম্মেলন জলবায়ু পরিবর্তনে কাজে আসবে না: গ্রেটা থানবার্গ

সুইডিশ কিশোরী পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ বলেছেন, কপ২৬ সম্মেলন জলবায়ু পরিবর্তনে কাজে আসবে না।

সোমবারও সম্মেলনস্থলের বাইরে অনুষ্ঠিত বিশাল এক বিক্ষোভ সমাবেশে গ্রেটা থানবার্গ এ কথা বলেন।
খবর আরব নিউজের।

পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা বলেন, আর কোনো কথার ফুলঝুরি শুনতে চাই না আমরা। আর কোনো ব্যাখ্যা বা প্রতিশ্রুতি নয়।

এবার বাস্তবায়ন দেখতে চাই। আবহাওয়া পরিবর্তনের কারণে আমরা অসুস্থ হয়ে পড়ছি। এভাবে পৃথিবী চলতে পারে না।

এদিকে সম্মেলনের দ্বিতীয় দিনে জলবায়ুর পরিবর্তনবিরোধী আন্দোলনে যোগ দেন ব্রিটিশ দাতব্য সংস্থা অক্সফামের হাজারও কর্মী।

এ সময় বিশ্বনেতাদের মুখোশ পরে তাদের মিথ্যা প্রতিশ্রুতির তীব্র সমালোচনা করেন তারা। একই সঙ্গে জলবায়ুর পরিবর্তন ঠেকাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয়।

এ সময় বক্তারা বলেন, বিশ্বনেতারা ভবিষ্যৎ সংকট মোকাবিলায় কাজ তো করছেই না বরং পৃথিবীকে দিনে দিনে বিষাক্ত গ্যাস ভর্তি বেলুনে পরিণত করছে। ধনী দেশগুলোকে যে কোনো মূল্যে দ্রুত কার্বন নিঃসরণের মাত্রা কমাতে হবে।

এ ছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা পেতে আন্দোলন অব্যাহত ছিল স্কটল্যান্ডের অন্যান্য শহরেও।

একই রকম সংবাদ সমূহ

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায়বিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক