বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে চলছে অবৈধ ইট-ভাটা

প্রশাসনকে ম্যানেজ করে চলছে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নে বিল্লাল হোসেন ভূইয়ার অবৈধ ইট ভাটা। এই ভাটা উচ্ছেদের জন্য জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছে এলাকাবাসী। একটি লিখিত অভিযোগের নথি সুত্রে যানা গেছে, দত্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০গজ দূরে দক্ষিণ পাশ্বে অবস্থিত বিল্লালের ইটভাটা। যার নাম করন করা হয়েছে (মেসার্স বি,এন্ড কে,ব্রিক্স)। ক্ষমতা ও টাকার জোড়ে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে দীর্ঘ দিন ধরে অবৈধ ভাবে চালিয়ে যাচ্ছে তার এই ইট ভাটা। পরিবেশের ছাড় পত্র ছাড়ায় অবাধে চলছে ইট ভাটা।

ইট ভাটার সন্নিকটে রয়েছে দত্তপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,দত্তপাড়া মাধ্যমিক বিদ্যালয়,দত্তপাড়া বাসষ্ট্যান্ড মসজিদ, দত্তপাড়া বাজার,যেখানে রয়েছে শতশত দোকান।এই অবৈধ ইট ভাটার পরিবেশ দূষনে অতিষ্ট হয়ে এলাকাবাসী সম্প্রতি জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ জানায়, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত এসে অভিযান চালিয়ে ইট ভাটাকে জরিমানাও করেছেন। তবুও থামছেনা বিল্লালের অবৈধ ইটভাটার কার্যক্রম।ঘন বসতীপূর্ণ এলাকায় ইট ভাটা তৈরী করা বা পরিচালন করা আইনত দণ্ডনীয় অপরাধ।তবুও টাকা ও পেশিশক্তির জোড়ে প্রশাসনকে ম্যানেজ করে লোকালয়ে ভাটা চালাচ্ছেন বিল্লাল।নাম প্রকাশ না করার শর্তে এক ব্যাক্তি জানান,ইটভাটা চালানোর কারনে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে, ধূলোয় বাড়িঘরে থাকার উপায় নাই,বিশেষ করে বাচ্চারা শ্বাস কষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে,বিকট শব্দে সারাদিন নসিমন করিমন ঢুকছে ভাটায়,এতে স্কুলের ছেলে মেয়েদের পড়াশোনায় মনোযোগ দিতে সমস্যা হচ্ছে। ফসলী জমির উপড়ের স্তরের মাটি কেটে ব্যবহার হচ্ছে এই ভাটায়,এতে এই এলাকার ফসল উৎপাদন আশংকাজনক ভাবে কমেগেছে। আগেরমত আর ফসল পাওয়া যায়না জমিতে।

এই এলাকার যত ফলের গাছ ছিল তাতে আর আগের মত ফল ধরেনা।নারিকেল গাছগুলো নারকেল শুন্য হয়ে পড়েছে।এত সমস্যা হওয়ার পরেও মুখ খুলতে পারছেনা এলাকার জনসাধারন। মুখ খুললেই নেমে আসে বিল্লাল বাহিনীর অত্যাচার নির্যাতন।তাই এলাকাবাসীর দাবী অতিদ্রুত বিল্লালের এই অবৈধ ইট ভাটা এখান থেকে শরীয়ে নেয়াহোক।না হয় বন্ধ করে দেওয়া হোক।

একই রকম সংবাদ সমূহ

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা,বিস্তারিত পড়ুন

দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ

রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচনবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কতদূর এগিয়েছে, তা জানতে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনেরবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার