সোমবার, আগস্ট ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাটকেলঘাটায় ছোট ভাইকে হত্যার একদিন পর কলারোয়ায় বড় ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরার পাটকেলঘাটায় ছোটভাইকে হত্যার ঘটনায় একদিন পর অভিযুক্ত বড় ভাই শাহজাহানের ঝুলন্ত মরদেহ কলারোয়া থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ মার্চ) সকালে কলারোয়ার জয়নগর ইউনিয়নের খোরদো বাটরা গ্রামের পরেশ ঠাকুরের বাগানের পৃত্তিরাজ গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহজাহান মল্লিক (৪০) তালা উপজেলার জগদানন্দকাটি গ্রামের মজিদ মল্লিকের ছেলে।

এর আগে রোববার (৭ মার্চ) রাত ৯টায় সাতক্ষীরার তালা উপজেলার জগদানন্দকাটি গ্রামে বড়ভাই শাহজাহান মল্লিকের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন ছোটভাই মনতাজ মল্লিক (৩৫)। এরপর থেকে পলাতক ছিলেন শাহজাহান।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর জানান, রোববার রাতে ছোট ভাই মনতাজ মল্লিককে হত্যার পর থেকে শাজাহান পলাতক ছিলেন। এর একদিন পর মঙ্গলবার সকালে কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের খোরদো বাটরা গ্রামের একটি বাগানের গাছে তার ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জানান, রোববার রাতে ছোট ভাই মনতাজ মল্লিক মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এসময় বড় ভাই শাহজাহান মল্লিক কয়েকজনকে সঙ্গে নিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

তিনি আরও বলেন, এরপর থেকেই পুলিশ তাকে ধরতে একাধিক স্থানে অভিযান চালায়। মঙ্গলবার সকালে কলারোয়া থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কলারোয়া থানা পুলিশ।

লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৯ মার্চ) সকাল ৬টার দিকে এলাকাবাসী জানতে পেরে পার্শ্ববর্তী সরসকাটি পুলিশ ফাঁড়িতে খবর দেন। তাৎক্ষনিক সরসকাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৌফিক টিপু এসে গাছের সাথে ঝুলন্ত লাশটি সনাক্ত করেন। মাটি থেকে ১/২ ফুট উঁচুতে লাল রঙ্গের ওড়না প্যাচানো ছিলো ঝুলন্ত লাশের গলায়। ঝুলন্ত অবস্থায় তার পকেট থেকে একটি ন্যাশনাল আইডি কার্ড পাওয়া গেছে। সেই সুত্রে পুলিশ তার পরিচয় শনাক্ত করে। তার গায়ে ছিলো সাদা চেকের শার্ট, পরনে ছিলো নীল রঙ্গের জিন্স প্যান্ট।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামসুল হক, কলারোয়া থানার ওসি খায়রুল কবির, পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহেদ মোর্শেদসহ আইনশৃংখলা বাহিনী ও বিভিন্ন সংস্থার সদস্যরা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন

কলারোয়ায় হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর এর উদ্বোধন করা হয়েছে। এবিস্তারিত পড়ুন

কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা

শনিবার সকাল ১১টায় হাইস্কুল মার্কেটে কলারোয়া ফুটবল মাঠ কে সংরক্ষণ ও তদারকিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজার থেকে নারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়বিস্তারিত পড়ুন

  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা