শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাটকেলঘাটায় স্বামীর মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যু

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার শাকদাহ ব্রিজে স্বামীর সাথে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যু হয়েছে।

শাকদাহ ব্রিজের কার্নিশে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্ত্রী ঘটনাস্থলেই মৃত্যবরণ করেন। সোমবার রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহতের নাম চুমকি (৩৮)। তার স্বামী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আসাদুর রহমান (টুকু)। তাদের বাড়ি আশাশুনি উপজেলা সদরের আশাশুনি গার্লস স্কুলের পাশে। তাদের দুই ছেলে রয়েছে।

তারা খুলনা থেকে ব্যক্তিগত কাজ শেষ করে বাড়িতে ফিরছিলেন। মোটরসাইকেল চালক স্বামী আসাদুর রহমান রাস্তার তুলনায় ব্রিজ ছোটো সেটি আঁচ করতে পারেনি। স্ত্রী একপাশের পা ব্রিজের কোনায় ধাক্কা লেগে ছিঁটকে রাস্তায় পড়ে গেলে চলন্ত ট্রাক গায়ের ওপর উঠে গেলে ঘটনাস্থলে মৃত্যু হয় স্ত্রী চুমকির।

এ ব্যাপারে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর আমরা পেয়েছি।

স্থানীয়রা জানিয়েছেন, মহাসড়ক বড় হলেও সেই অনুপাতে ব্রিজ বড় না হওয়ায় এমন মৃত্যুর ঘটনা প্রায় ঘটছে। লাল সংকেত সহ ব্রিজ বড় করার দাবী নিয়মিত চলাচলকারীদের।

একই রকম সংবাদ সমূহ

মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা

শুরু হলো হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা, সাতক্ষীরা শহরের পলাশপোলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত