শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পিস্তল হাতে এমপির ছবি ফেসবুকে ভাইরাল

বগুড়া-৭ আসনের বহুল আলোচিত সংসদ সদস্য (এমপি) রেজাউল করিম বাবলুর পিস্তল হাতে ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। এ নিয়ে ফেসবুকে নানা মন্তব্য করা হচ্ছে।জেলার সর্বত্র আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে এমপি বাবলু টের পেয়ে ফেসবুক থেকে ছবিটি সরিয়ে নিয়েছেন। ফলে শুক্রবার থেকে ছবিটি আর দেখা যাচ্ছে না।

২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে বগুড়া-৭ (গাবতলী-শাহজাহাপুর) আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়া বাবলু তার হাতে থাকা অস্ত্রটি বৈধ বলেও জানিয়েছেন তিনি। এই ছবি ফেইসবুকে যাওয়ার জন্য রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করেছেন তিনি।

পিস্তল হাতে ছবি প্রসঙ্গে রেজাউল করিম বাবলু ওরফে শওকত আলী গোলবাগী জানান, স্বতন্ত্র এমপি নির্বাচিত হওয়ার পর তার শত্রুর সংখ্যা বেড়ে গেছে। বিভিন্ন পেশার মানুষ তার সঙ্গে শত্রুতা শুরু করেছেন। সরকার থেকেও বডিগার্ড দেয়া হয়নি। তাই নিজের নিরাপত্তার জন্য তিনি ঢাকার একটি দোকান থেকে ৭৫ হাজার টাকায় একটি পিস্তল কিনেছেন। পিস্তলটি কেনার সময় তার সঙ্গে ১৫ থেকে ২০ জন ছিলেন। তাদের কেউ হয়তো পিস্তলটির ছবিটি ফেসবুকে শেয়ার করেছেন।

তবে তার ফেসবুক আইডিতে ছবিটির অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, ছবিটি তার আইডিতে ছিল না। অন্যের আইডিতে পোস্ট দেয়া হয়েছে।

পিস্তল হাতে এমপির ছবি প্রসঙ্গে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদানের শর্তে স্পষ্ট উল্লেখ আছে- বিনা প্রয়োজনে অস্ত্র প্রদর্শন করা যাবে না। এমপি বাবলু অনেক আগে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেছেন। এ ব্যাপারে পুলিশ ক্লিয়ারেন্সও দেয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়