শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রকাশ্যে শিরশ্ছেদ কার্যকর করলো তালেবান

দ্বিতীয়বার আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর এই প্রথম প্রকাশ্যে এক ব্যক্তির শিরশ্ছেদে মৃত্যুদণ্ড কার্যকর করেছে তালেবান কর্তৃপক্ষ।

বুধবার (৭ ডিসেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলে হত্যাকাণ্ডে অভিযুক্ত এক ব্যক্তির শিরশ্ছেদ করা হয় বলে জানিয়েছেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে এই শিরশ্ছেদ কার্যকর হয়। ২০১৭ সালে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার দায়ে অভিযুক্ত ব্যক্তির শিরশ্ছেদ করা হয়েছে। শিরশ্ছেদের সময় তালেবানের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

তালেবান শাসনের পর আফগানিস্তানে এমন শাস্তি ছিল বিরল। বিদেশি সমর্থিত তালেবান পরবর্তী আফগান সরকারগুলো এমন শাস্তির নিন্দা জানিয়েছিল। তবে মৃত্যুদণ্ড দেশটি এখনও বৈধ।

মুজাহিদ দাবি করেছেন, মামলাটি তিনটি আদালত তদন্ত করে। এই শিরশ্ছেদের অনুমোদন দিয়েছেন তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা। তবে কীভাবে ওই ব্যক্তির শিরশ্ছেদ করা হয়েছে সে সম্পর্কে কিছু বলেননি তিনি।

এসময় এক ডজনের বেশি সিনিয়র তালেবান কর্মকর্তা উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি, ভারপ্রাপ্ত উপ-প্রধানমন্ত্রী আবদুল গনি বারাদার, তালেবানের প্রধান বিচারপতি, ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ও ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী।

দেশটির সুপ্রিম কোর্ট গত কয়েক সপ্তাহে বিভিন্ন প্রদেশে ডাকাতি ও পরকীয়ায় অভিযুক্ত নারী ও পুরুষকে প্রকাশ্যে বেত্রাঘাতের নির্দেশ দেওয়ার পর এই শিরশ্ছেদের ঘটনার কথা জানালো তালেবান। ধারণা করা হচ্ছে, এসবের মধ্য দিয়ে ১৯৯০ দশকের কট্টরপন্থী চর্চা ফিরে আসতে পারে আফগানিস্তানে।

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী