প্রতিবন্ধী শিশুর শিক্ষার অধিকার ও শোষণ প্রতিরোধে এ্যাডভোকেসি সভা


প্রতিবন্ধী কন্যা শিশুদের শিক্ষার অধিকার, যৌন হয়রানি, অপব্যবহার ও শোষণ প্রতিরোধে অভিভাবকদের সাথে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। (০৩ জানুয়ারী) মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর আয়োজনে সম্প্রীতি হল রুমে অনুষ্ঠানে স্থানীয় উদ্যোগে কানাডীয় তহবিল কানাডা হাই কমিশন বাংলাদেশ এর অর্থায়নে এ্যাডভোকেসি সভায় সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সহকারী পরিচালক মলি মন্ডলের সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাতক্ষীরা সম্প্রীতি বাক-শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আছাদুল ইসলাম।
এছাড়া অংশগ্রহণ করেন সাতক্ষীরা জেলার সম্প্রীতি বাক-শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ এবং সকল শিক্ষক কর্মচারীবৃন্দ।
অংশগ্রহণমূলক পদ্ধতির মাধ্যমে এ্যাডভোকেসি সভার কার্যক্রম অবহিত করেন এবং প্রধান আলোচক ছিলেন সম্প্রীতি এইড ফাউন্ডেশন প্রোগ্রাম অফিসার রেহেনা পারভীন। আরও উপস্থিত ছিলেন, শিক্ষক দীপা মন্ডল, শৈব্যা মন্ডল, রিপন মন্ডল ও মো. জাহাঙ্গীর আলম।
এসময় বক্তারা প্রতিবন্ধী কন্যা শিশুদের শিক্ষার অধিকার, যৌণ হয়রানি, অপব্যবহার ও শোষণ প্রতিরোধ ”শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অভিভাবকদের পক্ষ থেকে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন মো. রাশিদুল ইসলাম, সবিতা রানী, ফারহানা খাতুন, জামেলা বেগম, কল্পনা রানী, সাহারা বানু, সাইফুল ইসলাম, হামীদুল ইসলাম, শামীম হোসেন প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালন করেন, সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর প্রোগ্রাম অফিসার রেহেনা পারভীন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিকবিস্তারিত পড়ুন

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মির্জা ফখরুলবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতেবিস্তারিত পড়ুন


