বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কালিগঞ্জে ব্রাদার্স ব্রিক্সে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ও বন্ধ ঘোষণা

সাতক্ষীরার কালিগঞ্জে হাইকোর্টের আদেশ, জেলা ও উপজেলা প্রশাসনের নির্দেশ অমান্য করে কাগজপত্র ও অনুমতি বিহীন অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ৪ ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা আদায় ও ভাটার সকল কার্যক্রম ভ্রাম্যমান আদালত কর্তৃক বন্ধ ঘোষণা করেন।

উপজেলার শীতলপুর গ্রামে অবস্থিত ব্রাদার্স ব্রিকস ওরফ সিয়াম ইটভাটাতে বুধবার (৪ জানুয়ারি) বেলা ২ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার( ভূমি) আজহার আলী এবং সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলামের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমান আদালত জরিমানা ও ভাটার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেন।

আইন অমান্য করলে ভাটা মালিকদের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়া এবং গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা দেন। উপজেলার শীতলপুর গ্রামের আব্দুল ওয়াদুদ, আব্দুস সেলিম ওরফে বাবলু এবং শামসুল আলম কয়েস ৩ ভাই মিলে ২০০৩ সাল হতে ভূমিহীনদের নদীর চরের জায়গা দখল করে এবং কোন অনুমতি ব্যতীত ফসলের জমি নষ্ট করে একেবারে গ্রামের ভিতরে প্রভাব খাটিয়ে ভাটা পরিচালনা করে আসছিল।

যে কারণে ভাটার টায়ার পোড়ানো গুড়া এবং কাঠ দিয়ে ইট পোড়ানোর ফলে পরিবেশ দূষণে এলাকার ফসল এবং জীবন ধারণের জন্য ব্যাপক ক্ষতি করে আসছিল। বিষয়টি নিয়ে এলাকাবাসী বছরের পর বছর জেলা প্রশাসক, উপজেলা প্রশাসনের নিকট একাধিকবার অভিযোগ করেও কোন লাভ হয়নি বরং নির্দেশ অমান্য করে বছরের পর বছর ভাটা পরিচালনা করে আসছিল।

এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ২০২০ সালের ৯ নভেম্বর সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সাতক্ষীরা জেলার সহকারি পরিচালক শরিফুল ইসলাম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে ভাটাটি বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেয়। এরপর ধুরন্ধর ভাটা মালিক আব্দুল ওয়াদুদ ও আব্দুস সেলিম বাবলু মিলে মহামান্য হাইকোর্টে একটি রিট কে পুঁজি করে আবারো ভাটার কার্যক্রম শুরু করে। ভাটা মালিক শত শত লোকের কাছ থেকে কম দামে ইট দেওয়ার নাম করে কোটি কটি টাকা হাতিয়ে নেয়। পরেও ভুক্তভোগীদের ইট না দেওয়ার কারণে আদালতে একাধিক মামলা আছে।

পরে ভাটা পরিচালনায় দেউলিয়া হওয়ায় ২০২২ সালের সেপ্টেম্বর মাসে বছরে ২৫ লক্ষ টাকা চুক্তিতে ২ বছরের অগ্রিম ৫০ লক্ষ টাকা নিয়ে সৌদি প্রবাসী শীতল পুর গ্রামের আবদুস সবুরের নিকট লিজ প্রদান করে। বর্তমান ভাটাটি কোন কাগজপত্র ছাড়া এবং ডিসি ছাড়পত্র ছাড়া বছরের সরকারের লক্ষ লক্ষ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে ভাটা পরিচালনা করে আসছে। যে কারণে মহামান্য হাইকোর্ট গত ১৩ ডিসেম্বর দেশব্যাপী অবৈধ ইটভাটা বন্ধ করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেন। তারপরও কোন কাগজপত্র ছাড়াই উপজেলা জুড়ে ইট ভাটা গুলোতে কাঠ এবং জ্বালানি নিষিদ্ধ টায়ারের গুড়া জ্বালানি হিসেবে ব্যবহার করে আসলেও নেয়া হয় না কোন আইনি পদক্ষেপ।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার