সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফকিরহাটে সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সড়কের পাশে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের অধিগ্রহণ করা জমিতে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

বুধবার (২ নভেম্বর) সকাল থেকে উপজেলার ডাকবাংলো মোড় থেকে মুলঘর সড়কের পাশে উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে উপস্থিত আছেন খুলনা সওজের উপ সচিব অনিন্দিতা রায়।

ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন জানান, ফকিরহাট ডাকবাংলো থেকে মূলঘর সেতু পর্যন্ত প্রায় পৌনে এক কিলোমিটার সড়কের উভয় পাশে অধিগ্রহণ করা জমিতে কিছু মানুষ দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে ব্যবসা করে আসছিল। নিরাপদ সড়ক গড়তে সড়কের পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এখানে শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হবে।

খুলনা সড়ক ও জনপদ বিভাগের উপসচিব অনিন্দিতা রায় বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য দুইবার জমি মাপা হয়েছে। নিয়ম অনুযায়ী এসব দোকান মালিকদের নোটিশ দেওয়া হয়েছে। এছাড়া দু দফা মাইকিং করা হয়েছে। রাস্তার দুই পাশের শুধুমাত্র অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। কোনো ব্যক্তি মালিকানার ঘর ক্ষতি করা হয়নি।

উচ্ছেদ অভিযানের সময় সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারাসহ ফকিরহাট মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল উপস্থিত ছিল।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের অংশগ্রহণে খুলনায় তিন দিনব্যাপী ‘স্বাধীনতা প্রকল্প’ প্রশিক্ষণ

মানবাধিকার, নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে তরুণদের সচেতনতা বাড়াতে খুলনায় অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

খুলনা বিশ্ববিদ্যালয়ে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা শীর্ষক সংলাপ

বাংলাদেশে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা গড়ে তুলতে এগ্রোইকোলজি চর্চা বাড়ানোর পাশাপাশি কৃষক হিসেবে নারীরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

  • বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ
  • পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
  • নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না— এটা মুনাফেকি: গোলাম পরওয়ার
  • খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা