সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় নেদারল্যান্ডের

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়েকে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে নেদারল্যান্ডস। জিম্বাবুয়ের দেওয়া ১১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে ১২ বল হাতে রেখেই জয় পায় তারা।

বুধবার (২ নভেম্বর) টসে জিতে ব্যাটিংয়ে নেমে নেদারল্যান্ডসের বোলিং তোপে বেশী দূর দৌড়াতে পারেনি জিম্বাবুয়ে। মাত্র ১১৭ রানেই থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস। দলের ৯ ব্যাটসম্যানই পারেননি দুই অংকের ঘরে যেতে। সর্বোচ্চ ৪০ রান আসে অলরাউন্ডার সিকান্দার রাজার ব্যাটে।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১৭ রানে স্টিফেন মাইবার্গকে হারালেও টম কুপারকে সাথে নিয়ে ৬৩ রানের জুটি গড়ে তুলেন মার্ক ও’ডাউড। ২৯ বলে ৩২ রান করে টম কুপার ফিরেন ১৩তম ওভারে। পরের ওভারে কলিন অ্যাকারম্যান ফিরেয়ে দিলেও জয়ের পথে বাঁধা হতে পারেনি।

শেষ মুহূর্তে এসে মার্ক ও’ডাউড ৪৭ বলে ৫২ রানে ফিরেন ব্লেসিং মুজারাবানির দ্বিতীয় শিকার হয়ে। ততক্ষণে জয় প্রায় নিশ্চিত হয়ে গেছে।

শেষ পর্যন্ত বাস ডি লিডের অপরাজিত ১২ রানে জয়ের বন্দরে পা রাখে ডাচরা। মাঝে স্কট এডওয়ার্ড ফিরে গেলেও ৫ উইকেটের বড় জয় নিয়ে উল্লাসে মাতে কমলা বাহিনী।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভাবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি