শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বঙ্গবন্ধুর সমাধিতে খুলনা-৬ নৌকার মাঝি রশীদুজ্জামানের শ্রদ্ধা নিবেদন

মো: ইকবাল হোসেন: খুলনা ৬ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো: রশীদুজ্জামান মোড়ল টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পবিত্র ফাতেমা ও দুরুদ পাঠ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টে ও মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য এস এম সাইফুল্লাহ আল মামুন, কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মোহসিন রেজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রি, পাইকগাছা উপজেলা ও জেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।

জানা গেছে, খুলনা ৬ (কয়রা-পাইকগাছা) আসনের নৌকার মাঝি মো: রশীদুজ্জামান মোড়লের বাড়ি পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের মালথ গ্রামে। তিনি বিংশ শতাব্দীর নব্বইয়ের দশক থেকে কয়রা-পাইকগাছায় কৃষক-শ্রমিকের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় আছেন। স্থানীয়দের কাছে রয়েছে তার গ্রহণযোগ্যতা। তিনি টানা দু’বার কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পরে পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। সর্বশেষ তিনি পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহবায়ক ছিলেন। এলাকায় তার রয়েছে যথেষ্ট সুনাম এবং ভালো কাজের খ্যাতি।

এবিষয়ে মো. রশীদুজ্জামান বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী সহ কয়রা-পাইকগাছার মানুষের ভাগ্যোন্নয়নে আমি সর্বদা কাজ করে যাবো। প্রধানমন্ত্রী আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছেন আমি তা অক্ষরে অক্ষরে পালনের পাশাপাশি বঙ্গবন্ধুর আদর্শে কয়রা-পাইকগাছাকে উজ্জীবিত করার আপ্রাণ চেষ্টা করবো।

একই রকম সংবাদ সমূহ

হাসপাতালের রান্না মুখে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘এই রান্না আপনার স্ত্রী করলে খাবেন?’

খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে (সদর হাসপাতাল) আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদারবিস্তারিত পড়ুন

খুমেক হাসপাতালে ভ*য়াবহ আ*গুন

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসেরবিস্তারিত পড়ুন

খুলনায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা

খুলনায় জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধবিস্তারিত পড়ুন

  • খুলনায় গ্রাম আদালত সক্রিয়করনে বিভাগীয় এনজিও ওয়ার্কশপ
  • খুলনা বিভাগীয় সাংগঠনিক ওয়ার্কশপে অংশ নিলেন ৫ স্কাউটার
  • খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন সাতক্ষীরা প্রেসক্লাবের
  • তালায় খুলনা-সাতক্ষীরা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পে পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত
  • খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের
  • খুলনার দাকোপ উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • খুলনায় প্রাথমিক বৃত্তি ও ৫০তম বিসিএস পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
  • খুলনার দৌলতপুরে ট্রাকে মিললো ২২.৫ কেজি গাঁজা, বিদেশি মদসহ আটক ২
  • তেল উত্তোলন বন্ধ: খুলনায় জ্বালানি সরবরাহে সংকটের আশঙ্কা
  • কয়রা-পাইকগাছাবাসীকে পহেলা ফাল্গুনে সুন্দরবন দিবসের শুভেচ্ছা: এমপি আবুল কালাম আজাদ
  • একটি দল মা-বোনদের ঘরে বন্দি রাখতে চায় : তারেক রহমান
  • আইডি হ্যাকের মিথ্যা কথা বলে ধর্মকে ব্যবহার করে একটি দল : তারেক রহমান