বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বছরের শেষ সূর্যগ্রহণ শনিবার

শনিবার (৪ ডিসেম্বর) দেখা যাবে বছরের শেষ সূর্যগ্রহণ। গ্রহণটি হবে বলয়গ্রাস গ্রহণ। পূর্ণ সূর্যগ্রহণ হতে চলেছে অমাবস্যার এদিন। সূর্য ও পৃথিবীর মধ্যে যখন চাঁদ চলে আসে এবং সূর্যকে ঢেকে ফেলে তখন সূর্যের অন্ধকার দিকটি পৃথিবীর দিকে আসে।

ভারতীয় গণমাধ্যম এবিপি জানিয়েছে, আগামীকাল শনিবার সূর্যগ্রহণ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১.২৯ মিনিটে। পূর্ণগ্রাস শুরু হবে দুপুর ১টা থেকে। পূর্ণগ্রাস সম্পন্ন হবে দুপুর ১.৩৩ মিনিটে। দুপুর ২.০৩ মিনিটে পূর্ণগ্রাস গ্রহণ শেষ হবে।

৩.৩৭ মিনিটে আংশিক সূর্যগ্রহণ শেষ হবে। মোট, ৪ ঘণ্টা ৮ মিনিট স্থায়ী হবে এই গ্রহণকাল। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শুধুমাত্র দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টার্কটিকা ছাড়াও দক্ষিণ আটলান্টিকের কিছু অংশে দৃশ্যমান হবে।
ভারতীয় ‍উপমহাদেশ থেকে এ গ্রহণ দেখা যাবে না।

তবে ৪ ডিসেম্বর লাইভ দেখা যাবে এ গ্রহণ। এদিকে অ্যান্টার্কটিকা, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আমেরিকা থেকে স্পষ্ট দেখা যাবে। সূর্যগ্রহণকে এমনিতেই জ্যোতিষমতে অশুভ বলে মনে করা হয়। তাই এ সময় কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন।
কিছু পরামর্শ : সূর্যগ্রহণ দেখার সময় যথাযথ চোখের সুরক্ষা নিতে হবে।

কারণ দীর্ঘ সময় ধরে খালি চোখে সূর্যের দিকে তাকালে তাতে চোখের ক্ষতি করতে পারে। গ্রহণ দেখার জন্য লেন্সে একটি বিশেষ সৌর ফিল্টার প্রয়োজন। সরাসরি সূর্যের দিকে তাকানো উচিত নয়। পানিতে সূর্যের প্রতিফলনের দিকে তাকাবেন না। গ্রহণ দেখার জন্য সাধারণ সানগ্লাস ব্যবহার করবেন না।

একই রকম সংবাদ সমূহ

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কখনো কোনো জাতিকে শক্তিশালী করতে পারে না বলেবিস্তারিত পড়ুন

হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরকে কেন্দ্র করে যখন দুদেশের মধ্যেবিস্তারিত পড়ুন

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা,বিস্তারিত পড়ুন

  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’ : আন্দালিভ রহমান পার্থ
  • রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী
  • ৩৬ জুলাইয়ে তরুণরা শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
  • অন্যায়ভাবে কেউ যেন জেলে না থাকে, সরকার তা নিশ্চিত করবে: শামা ওবায়েদ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর