বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ব্যাংদহায় সাইবার সচেতনতা সৃষ্টিতে উঠান বৈঠক

সাতক্ষীরা সাইবার-ক্রাইম অ্যালার্ট টিমের উদ্যোগে সাইবার সচেতনতা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শক্রবার (৩ ডিসেম্বর) বেলা ৩টায় সদর উপজেলার ব্যাংদহা আশ্রয় প্রকল্প এলাকায় সংগঠনটির স্বেচ্ছাসেবকরা স্থানীয় বাসিন্দাদের ইন্টারনেটের ইতিবাচক ব্যবহার, সাইবার জগতে সচেতন থাকা, নিজেদের ব্যক্তিগত ছবি কিংবা তথ্য প্রদান থেকে বিরত থাকাসহ বিভিন্ন বিষয়ে অবগত করেন। প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের মাধ্যমে সুস্থ ও জ্ঞান ভিত্তিক চৌকস যুব সমাজ গড়ার ওপর গুরুত্বারোপ করে স্বেচ্ছাসেবকরা জনমত তৈরি করেন।

সাতক্ষীরা সাইবার-ক্রাইম অ্যালার্ট টিমের টিম লিডার শেখ মাহবুবুল হক বলেন, গুজব ছড়ানো, সাইবার বুলিং, অনলাইনে ব্লাকমেইল ও প্রতারণা নিয়ে প্রান্তিক মানুষ খুব একটা সচেতন নয়। আমরা গ্রামের মানুুষকে এসব বিষয়ে সচেতন করে চলেছি। যাতে গ্রামের মানুষের সরলতার সুযোগ নিয়ে অপরাধীরা স্বার্থ হাসিল করতে না পারে।

স্বেচ্ছাসেবকরা এসময় সাইবার আপরাধের শাস্তি ও জরিমানার কথা তুলে ধরেন এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। উল্লেখ্য, জেলা প্রশাসনের সহযোগীতায় সাতক্ষীরা সাইবার-ক্রাইম অ্যালার্ট টিম জেলাব্যাপী সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের