শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশের ৮৬১ শান্তিরক্ষী জাতিসংঘের পুরস্কার পেল

দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে অংশ নেয়া বাংলাদেশের ৮৬১ শান্তিরক্ষী জাতিসংঘের পুরস্কার পেয়েছে। বেসামরিক জনগণের জীবনের নিরাপত্তা নিশ্চিতকরণে ভূমিকা রাখার স্বীকৃতি স্বরূপ তাদের এই পুরস্কার দিয়েছে জাতিসংঘ। মেডেল পাওয়াদের মধ্যে ১৯ জন নারী সদস্যও রয়েছেন। খবর আনাদোলু এজেন্সি।

ইউনাইটেড ন্যাশনস মিশন ইন সাউথ সুদান (ইউএনএমআইএসএস) এ নিয়ে এক টুইট করেছে। সেখানে বলা হয়েছে, দক্ষিণ সুদানের বাউ এবং কুজাওক এই দুই শহরে বাংলাদেশি শান্তিরক্ষা মিশনের সদস্যরা অনবদ্য ভূমিকা রেখেছেন।টুইটে বলা হয়, কুর্নিশ গ্রহণ করো বাংলাদেশ, আপনাদের ১৯ নারীসহ ৮৬১ জন সদস্য সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষায় চমৎকার কাজ করায় জাতিসংঘের মেডেল পাচ্ছে। অভিনন্দন।

এ ব্যাপারে বাংলাদেশের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এর পরিচালক লে. কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ বলেছেন, শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ প্রেরণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি। সাতটি দেশের আট মিশনে বাংলাদেশের ছয় হাজার ৮৫০ জন সশস্ত্র বাহিনীর সদস্য কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশি শান্তিরক্ষা মিশনের সদস্যদের এই অর্জন বিশ্বের মধ্যে দেশের মুখ উজ্জ্বল করেছে। পাশাপাশি এই প্রাপ্তি বৈশ্বিক শান্তি প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

উল্লেখ্য, ১৯৮৮ সালের ইরান-ইরাকযুদ্ধের পটভূমিতে বাংলাদেশ থেকে সশস্ত্র বাহিনীর সদস্যরা শান্তিরক্ষী হিসেবে জাতিসংঘ মিশনে যাওয়া শুরু করে।

একই রকম সংবাদ সমূহ

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা

থিম্পু যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। শুক্রবার (১৮বিস্তারিত পড়ুন

  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত