মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন’র আয়োজনে আলোচনা সভা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন (রেজিঃ নং- বি-২২০৯) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

(৩রা মার্চ) শুক্রবার সকাল ১১ টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের জেলা শাখার সভাপতি মো. জুম্মান আলী সরদার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স এর সিনিয়র সহ-সভাপতি ও সংগঠনের উপদেষ্টা এনসান বাহার বুলবুল, বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুকুজ্জামান ফারুক।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের জেলা কার্যকারি সভাপতি মো. তোফাজ্জেল হোসেন, সাংবাদিক মেহেদী আলী সুজয়, সংগঠনের জেলা শাখার কোষাধ্যক্ষ ইকবাল গাজী, মহিলা সম্পাদিকা শিরিনা পারভীন, শ্যামনগর থানা কমিটির সভাপতি জাকির হোসেন, কালিগঞ্জ থানা কমিটির সভাপতি মো. মুজিবর রহমান, সদর উপজেলা শাখার সভাপতি মো. হযরত আলী, সাধারন সম্পাদক নাছির উদ্দীন, আশাশুনি থানা কমিটির সভাপতি দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কলারোয়া থানা কমিটির সাধারণ সম্পাদক কোরবান আলী, সাতক্ষীরা পৌর সভাপতি মো. শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক গাজী মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় নির্মাণ শ্রমিকদের জন্য শ্রম আইন প্রনয়ন, রেশনিং ব্যবস্থা চালু, বয়স্ক শ্রমিকদের পেনশন বীমা, নিরাপদ কর্মপরিবেশ, শ্রমিকদের স্বাস্থ্য চিকিৎসার ব্যবস্থাসহ ১২ দফা দাবি বাস্তবায়ন করার জন্য জোর দাবি জানান। অনুষ্ঠানের সংগঠনের সদস্যদের মাঝে পরিচয়পত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক মো. জামাল আহম্মেদ বাদল।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাবিস্তারিত পড়ুন

তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ

জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ২০ টাকা বাড়িয়ে সাধারণ মানুষের ঘাড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান

সাতক্ষীরা প্রাণ নাথ (পিএন) মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদানবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা