শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাইডেনের জয় সময়ের ব্যাপার মাত্র

ব্যাটলগ্রাউন্ড জর্জিয়ায় ডোনাল্ড ট্রাম্প থেকে সামান্য এগিয়ে গেছেন বাইডেন। বর্তমানে সেখানে রিপাবলিকানদের থেকে ৯০০ ভোটে এগিয়ে আছেন ডেমোক্র্যাটরা।

জর্জিয়ায় বাইডেন পেয়েছেন ৪৯ দশমিক ৩৯ শতাংশ ভোট। ট্রাম্প আছেন ৪৯ দশমিক ৩৭ শতাংশ ভোট নিয়ে। ট্রাম্প থেকে শূন্য দশমিক ২ শতাংশ ভোটে এগিয়ে বাইডেন। রাজ্যের ভোট গণনা শেষ হলেও চূড়ান্ত ফলাফল এখনও আসেনি।

জয়ের জন্য বাইডেনের দরকার মাত্র ৬টি ইলেকটোরাল কলেজ ভোট। জর্জিয়ায় ইলেকটোরাল কলেজ ভোট ১৬টি। সেখানে বাইডেন জয়ী হলে প্রয়োজনীয় ২৭০ ইলেকটোরাল কলেজ ভোট ছাড়িয়ে যাবেন বাইডেন।

জর্জিয়ায় বাইডেন জয়ী হলে ট্রাম্পের জন্য আর কোনো সুযোগই থাকবে না। ফল ঘোষণার বাকি সবগুলো রাজ্যে ট্রাম্প জয়ী হলেও তার ইলেকটোরাল কলেজ ভোট সংখ্যা দাঁড়াবে ২৫৮। হার মানা ছাড়া ট্রাম্পের আর কোনো উপায়ই থাকবে না।

১৯৬৪ সাল থেকে চার বার ওই রাজ্যে জয় পায় ডেমোক্র্যাটরা। ১৯৯২ সালেও জর্জিয়া থেকে জয়ী হন বিল ক্লিনটন। তারপর আর জয়ী হতে পারেনি ডেমোক্র্যাটরা। এবার বাইডেন সেখানে জয়ী হলে রিপাবলিকান শিবিরের শক্ত ঘাঁটিতে আবারো নিজেদের আধিপত্য বিস্তার করতে পারে ডেমোক্র্যাটরা।

২০১৮ সাল থেকে সেখানে ডেমোক্র্যাট গভর্নর রাজ্য পরিচালনা করছেন। সেখানে বাইডেনের এগিয়ে থাকার জন্য গভর্নর স্ট্যাচি আবরামসকে কৃতিত্ব দেয়া হচ্ছে। দল ঘোচানেরা জন্য গেল কয়েক বছর ধরে জর্জিয়ায় প্রচারণা চালাচ্ছেন তিনি।

জর্জিয়া ছাড়াও ফলাফল ঘোষণা বাকি রয়েছে নেভাদা, নর্থ ক্যারোলিনা, পেনসিলভেনিয়া এবং আলাস্কায়। ব্যাটলগ্রাউন্ড নেভাদায় ৪৯ দশমিক ৪৩ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন বাইডেন। ট্রাম্প আছেন ৪৮ দশমিক ৫ শতাংশ ভোট নিয়ে। সেখানে মোট ভোটের ৭৬ দশমিক ৭২ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। রাজ্যে ইলেকটোরাল কলেজ ভোট ৬টি।

নর্থ ক্যারোলিনায় ইলেকটোরাল কলেজ ভোট ১৫টি। ট্রাম্প এগিয়ে ৫০ দশমিক ০৯ শতাংশ ভোটে। বাইডেন পেয়েছেন ৪৮ দশমিক ৬৯ শতাংশ ভোট। ভোট গণনা শেষ হলেও চূড়ান্ত ফলাফল এখনও আসেনি।

পেনসিলভেনিয়ায় ইলেকটোরাল কলেজ ভোট ২০টি। ট্রাম্প পেয়েছেন ৪৯ দশমিক ৫৯ শতাংশ ভোট। ৪৯ দশমিক ২৯ শতাংশ ভোট নিয়ে ট্রাম্পের পরে আছেন বাইডেন। রাজ্যের ৯৫ দশমিক ৩৫ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে।

আলাস্কায় ইলেকটোরাল কলেজ ভোট ৩টি। ৫৮ দশমিক ৩৭ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। ট্রাম্প পেয়েছেন ৬২ দশমিক ১১ শতাংশ ভোট। বাইডেন আছেন ৩৩ দশমিক ৫১ শতাংশ ভোট নিয়ে।

জর্জিয়ায় এবং নেভাদায় ট্রাম্প থেকে এগিয়ে বাইডেন। নর্থ ক্যারোলিনায় শূন্য দশমিক ৪০ শতাংশ ভোটে এগিয়ে ট্রাম্প। পেনসিলভানিয়ায় শূন্য দশমিক ২৭ শতাংশ ভোটে এগিয়ে তিনি।

ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে বাইডেনের জয় এখন সময়ের ব্যাপার মাত্র।

একই রকম সংবাদ সমূহ

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগেরবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬