শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাগদাদে আত্মঘাতী বোমা হামলার’ আইএসের দায় স্বীকার

ইরাকের বাগদাদে বৃহস্পতিবার দুটি আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র ইসলামী সংগঠন আইএস (ইসলামিক স্টেট)। হামলায় অন্তত ৩২ জন নিহত ও একশ জন আহত হয়েছেন। খবর বিবিসির।

আইএসের সংবাদ সংস্থা আমাকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, এই হামলার লক্ষ্য ছিল শিয়া মুসলিমরা।

গত তিন বছরের মধ্যে বাগদাদে এটিই ছিল সবচেয়ে বড় আত্মঘাতী বোমা হামলা ঘটনা। হামলাকারীরা বাগদাদের তায়ারান স্কয়ারে একটি ব্যবহৃত কাপড়ের দোকানে বোমার বিস্ফোরণ ঘটায়। হামলার কয়েক ঘণ্টা পরে মেসেজ সার্ভিস অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে দায় স্বীকার করে আইএস।

২০১৭ সালে ইরাকি সরকারের কাছে আইএস পরাজিত হওয়ার পর থেকে বাগদাদে আত্মঘাতী হামলার ঘটনা খুবই বিরল। সংগঠনটি এক সময় পূর্ব ইরাক থেকে পশ্চিম সিরিয়া পর্যন্ত ৮৮ হাজার বর্গ কিলোমিটার জায়গা নিয়ন্ত্রণ করতো এবং সেখানকার অধিবাসীদের ওপর বর্বরতা চালাতো।

গত বছর আগস্টে জাতিসংঘ জানায়, যুদ্ধে হেরে যাওয়ার পরেও আইএসের অন্তত ১০ হাজার যোদ্ধা ইরাক ও সিরিয়ায় সক্রিয় রয়েছে। আইএসের ‘স্লিপার সেল’ প্রধানত গ্রামাঞ্চলে এখনো স্বল্প মাত্রায় সশস্ত্র কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং নিরাপত্তা বাহিনীই তাদের লক্ষ্যবস্তু।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার প্রথম হামলাকারী দ্রুত তায়ারান স্কয়ারের কাপড়ের বাজারে ঢুকে পড়ে বং নিজেকে অসুস্থ বলে দাবি করতে থাকে।

বাজারের এক বিক্রেতা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘তিনি (হামলাকারী) হাতের ডেটোনেটরে চাপ দেন। এটি সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয় ও মানুষজন খণ্ড-বিখণ্ড হয়ে যায়।’

মন্ত্রণালয় জানায়, প্রথম হামলায় আহতদের সাহায্যে অন্যরা এগিয়ে এলে দ্বিতীয় হামলাকারী তার বোমাটি বিস্ফোরিত করে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, করোনাভাইরাসের কারণে প্রায় এক বছর নিষেধাজ্ঞা থাকার পর তায়ারান স্কয়ার আবার ব্যস্ত হয়ে উঠেছিল।

বাগদাদে সর্বশেষ আত্মঘাতী বোমা হামলা ঘটেছিল ২০১৮ সালে। তায়ারান স্কয়ারেই চালানো ওই হামলায় ৩৫ জন নিহত হয়েছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল