শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১৪ কেজি গাঁজা মোটরসাইকেলে

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার আষাঢ়িয়ারচর এলাকা থেকে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তাদের সঙ্গে থাকা মোটরসাইকেল তল্লাশি করে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

শুক্রবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট স্থাপন করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন-মো. মেহেদী মজুমদার মনির (৩৫) ও মো. এবাদুল্লাহ গাজী (৪৯)। আসামিদের কাছ থেকে মাদক পাচারের কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ ২টি ব্যাগ ও ২টি মোবাইল ফোন জব্দ করে র‍্যাব।

শুক্রবার বিকেল ৩টায় সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‍্যাব-১১-এর সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।

তিনি জানান, আসামি মেহেদী মজুমদার মনির কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন গজারিয়া এলাকার মো. আবদুল মান্নানের ছেলে এবং এবাদুল্লাহ গাজী নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কিশোরগঞ্জ এলাকার মৃত একিন আলী হাজীর ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামিরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে মোটরসাইকেলযোগে অভিনব কায়দায় কুমিল্লা থেকে গাঁজা নিয়ে এসে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন। তারা মোটরসাইকেল আরোহীর ছদ্মবেশে নিজেদের ব্যবহৃত ট্রাভেল ব্যাগে গাঁজা ভর্তি করে নিয়মিত পরিবহন করতেন।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন।

একই রকম সংবাদ সমূহ

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী