শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বার্সা ছাড়ছেন মেসি, জানিয়েছেন ক্লাবকে!

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ছেড়ে যাচ্ছেন মেসি! এরই মধ্যে তার সিদ্ধান্তের কথা নাকি ক্লাব কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন ফুটবল বিশ্বের এই মহাতারকা।

এমন সংবাদ দিয়েছেন ব্রাজিলীয় সাংবাদিক মার্সেলো বেকলার। এর আগে নেইমারের পিএসজিতে যাওয়ার খবরটিও প্রথম প্রকাশ করেছিলেন এই সাংবাদিক।

টুইটারে এক ভিডিও বার্তায় মার্সেলো বলেছেন, বার্সেলোনাকে মেসি জানিয়ে দিয়েছেনে এই গ্রীষ্মেই ক্লাব ছাড়তে চান তিনি।

তবে ক্লাব ভালো দল তৈরি করবে এমন কোনও পরিকল্পনা থাকলে সিদ্ধান্ত বদলাতেও পারেন মেসি।

মার্সেলো জানিয়েছেন, ক্লাব ছাড়ার ইচ্ছা এর আগে মেসির মধ্যে দেখা যায়নি। যদিও বার্সেলোনার পক্ষ থেকে এ ব্যাপারে তেমন কিছু বলা হয়নি। বার্সেলোনা ছাড়লে মেসি কোথায় যেতে পারেন? সম্ভাব্য হিসেবে শোনা যাচ্ছে ম্যানচেস্টার সিটি, পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড অথবা ইন্টার মিলানের নাম।

শনিবার লিসবনে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে রেকর্ড ৮-২ গোলের ব্যবধানে হেরে যায় বার্সেলোনা। দলের এমন করুণ পরাজয়ের পর বিশ্বজুড়েই সমালোচনা হচ্ছে মেসিদের নিয়ে। যে কারণে মেসিকে বার্সেলোনা ছাড়ার পরামর্শ দিয়েছেন ইংল্যান্ড জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ফার্ডিনান্ড।

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই তারকা ফুটবলার বলেছেন, বার্সেলোনার এখন যে পারফরম্যান্স তাদের তুলনায় ইউরোপের অন্যান্য দল অনেক শক্তিশালী। যদিও আমি তুলনায় যাচ্ছি না।

দলের এমন পরাজয়ের পর মেসি কী ভাবছেন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। তবে বড় ট্রফি জিততে হলে মেসিকে ক্লাব বদলাতেই হবে।

একই রকম সংবাদ সমূহ

সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানেবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন