বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিজেপিকে রুখতে ব্যর্থ কংগ্রেস, দায়িত্ব এখন তৃণমূলের

বিজেপিকে রুখতে ব্যর্থ কংগ্রেস। কংগ্রেস নিয়ে এভাবেই সুর চড়ালেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

তিনি বলেন, বিজেপিকে পরাজিত করার দায়িত্ব এখন তার দলের উপর, কারণ কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াই করতে ব্যর্থ হয়েছে।

মমতার দাবি, বিজেপিকে উৎখাত করে একটি নতুন ভারত গঠনের ভার দেশটির জনগণ তৃণমূল কংগ্রেসের উপর চাপিয়ে দিয়েছে। এই বছরের শুরুর দিকে বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে জয়লাভের পর তৃণমূল কংগ্রেস সারা ভারতের মানুষের আস্থা অর্জন করেছে।

মমতা বলেন, বিজেপি বিধানসভা নির্বাচনের পরাজয় হজম করতে ব্যর্থ হয়েছে এবং প্রতিহিংসার রাজনীতি করছে। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সামনে নতুন চ্যালেঞ্জ দিল্লি। ভারতের মানুষ জনবিরোধী নীতি থেকে মুক্তি চায় এবং রাজনীতি ও ফ্যাসিবাদী শক্তির পরাজয় চায়।

তিনি আরও বলেন, ভারতের মানুষ এখন তৃণমূলকে ঘিরে নতুন ভারতের স্বপ্ন দেখছে। বাংলার সীমানা অতিক্রম করে তৃণমূল কংগ্রেস এখন বিভিন্ন রাজ্য থেকে ডাক পাচ্ছে। জনগণের দাবি, তৃণমূল কংগ্রেসের উচিত নতুন ভারতের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া। তাই আমাদের জনগণের আহ্বানে সাড়া দিতে হবে। জনগণের ইচ্ছা পূরণ করতে হবে এবং সকল বিজেপি বিরোধী শক্তিকে একমঞ্চে নিয়ে আসতে হবে।

পশ্চিমবঙ্গের নির্বাচনের পর তৃণমূলের পাখির চোখ ত্রিপুরা। ২০২২ এবং ২০২৩ সালে গোয়া ও ত্রিপুরায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা। ভোটে জেতার পর মমতা ব্যানার্জি নিজেই দিল্লিতে গিয়ে সোনিয়া ও রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে এসেছিলেন। তাতে কোথাও কোনো ফাটল চোখে পড়েনি। তবে বিজেপি বিরোধী বিকল্প শক্তি যে তার নেতৃত্বাধীন তৃণমূল, তা অবশ্য জানাতে ভোলেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

একই রকম সংবাদ সমূহ

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে

২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০বিস্তারিত পড়ুন

  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী