রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিদায়বেলায় সাতক্ষীরা সদরের ইউএনও নিজে কাঁদলেন ও সবাইকে কাঁদালেন

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী অতিরিক্ত জেলা প্রশাসক পদে নড়াইল জেলায় পদায়নকৃত হওয়ায় বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (৯ মে) বেলা ১২টায় সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু’র সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, সদর উপজেলা ভাইন চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হুসাইন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সদর উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইয়ারুল হক, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সদর উপজেলা নির্বাচন অফিসার মো. শরিফুল ইসলাম, সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুজ্জামান, সদর উপজেলা সমবায় অফিসার কারিমুল হক, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান মোশা, আলিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রউফ, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, বল্লী ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. শামছুর রহমান, ধুলিহর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা) প্রমুখ।

এসময় সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সদর উপজেলা অফিসার্স ক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবর্ধিত অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী তার বক্তব্যে নিজে কাঁদলেন এবং অন্যদেরকেও কাঁদালেন। তার জীবদ্দশায় সাতক্ষীরাকে ভুলবেননা বলে জানান।

তিনি আরো বলেন, সাতক্ষীরার মানুষ বড় উদার মনের মানুষ। সবসময় তার কর্মকান্ডে সকলের সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জানান। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সদর উপজেলার ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইয়ারুল হক।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে ফ্রি ডেন্টাল ক্যাম্প

৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার উদ্যোগে দিনব্যাপীবিস্তারিত পড়ুন

মানবকল্যাণে নবদিগন্ত সংস্থার উদ্যোগে ২৫০ জনের মাঝে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যেবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক