শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা

“মানবতার শক্তিতে বিশ্বাস রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ৮ই মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মে) সকাল ৯টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের আয়োজনে সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ নুরুল হক’র সভাপতিত্বে এবং সংগঠনের সেক্রেটারী সৈয়দ ফিরোজ কামাল শুভ্র’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“রেড ক্রস ও রেড ক্রিসেন্ট মানবসেবার এক অনন্য প্রতিষ্ঠান। যুদ্ধে আহতদের সেবার মহানব্রত নিয়ে হেনরি ডুন্যান্ট কর্তৃক ১৮৬৩ সালে গঠিত এ সংগঠন আজ সারাবিশ্বে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। কোথাও রেড ক্রস, কোথাও রেড ক্রিসেন্ট নামে এর কর্মীরা আজ দুর্যোগে বিপন্ন মানুষের পাশে দাঁড়াচ্ছে। আমাদের মুক্তিযুদ্ধকালীন এবং সদ্যস্বাধীন যুদ্ধবিধ্বস্থ দেশে এ সংগঠনটি যুদ্ধাহত মানুষের পাশে থেকে আর্তমানবতার কল্যাণে কাজ করেছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দেশে দুর্যোগকালীন অসহায় ও দুঃস্থ মানুষের কাছে তাদের সেবা পৌঁছে দিয়ে দেশবাসীর প্রসংসা কুড়িয়েছে। দেশের দুর্যোগ প্রবণ এলাকার মানুষদের সক্ষমতা অর্জনে এ সংগঠনটি যেসব কর্মসূচি গ্রহণ করেছে তা দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।’

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের কার্য্যকরী কমিটির সদস্য শেখ তহিদুর রহমান ডাবলু, জ্যোৎস্না আরা, মো. রাশেদুজ্জামান রাশি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের উপপরিচালক এ.এস আক্তার, সাবেক ব্যাংকার কাজী আব্দুল মুহিদ, বিশিষ্ট ব্যবসায়ী হাফিজুর রহমান, যুব প্রধান ভারপ্রাপ্ত মো. ইলিয়াস হসেন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের অফিস সহকারি কামরুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট ভবনে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের যুব সদস্য ও বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় পথসভা করেছেন ভূমিহীনরা। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় সেলাইবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা
  • সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম
  • সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত, দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
  • তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬ এর জন্য মনোনীত হয়েছেন সাতক্ষীরা সুদীপ্ত মুশফিক
  • সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা
  • সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত