রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিয়ের ১৮ মাসেও স্বামীর সাথে কোন বিবাদ না হওয়ায় তালাক চাইলেন স্ত্রী!

বিয়ের ১৮ মাস পরেও কোন বিষয়েই স্বামীর সাথে ঝগড়া তো দূরের কথা কখনও কথা কাটাকাটি পর্যন্ত হয়নি। বদলে সবকিছুই মুখ বুঝে সহ্য করে গেছেন স্বামী। স্ত্রী’র অন্যায় দেখলেও তাকে ক্ষমা করে দিয়েছেন স্বামী। তাকে ভালোবেসেছেন।

স্বামীর এই মনোভাব কোন ভাবেই সহ্য করতে না পেরে স্থানীয় শরিয়া আদালতে গিয়ে তালাক চাইলেন এক মুসলিম নারী।

অদ্ভুত ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের সম্বল জেলায়।

আদালতে ওই নারী জানায় স্বামী তাকে এতটাই ভালবাসেন-যে তা সহ্য করতে পারছেন না ওই নারী। বিয়ের ১৮ মাস পরেও স্বামীর সাথে কোন বিবাদ না হওয়ায় তিনি খুবই বিরক্ত বোধ করছেন।

আদালতে তিনি জানান ‘কোন বিষয়েই আমার স্বামী কখনওই আমাকে চিৎকার করে কথাও বলেননি বা তিনি কখনও আমার কোন ব্যাপারে হতাশাও জানায়নি। এমনকি আমার স্বামী আমার জন্য রান্না করে এবং ঘরের প্রতিটি কাজেই সে সহায়তা করে।’

ওই নারী আরও জানান ‘আমি যখনই কোন ভুল করি, সেই কাজের জন্য আমার স্বামী আমাকে ক্ষমা করে দেয়। আমি চেয়েছিলাম যে বিষয়টি নিয়ে তিনি আমাকে কিছু বলুক, আমাকে বকা দিক। তাই আমি এমন কোন জীবন চাই না যেখানে স্বামী সবকিছুই মেনে নেবেন।’

স্বামীর কাছ থেকে বিচ্ছেদ চাওয়ার কারণ হিসাবে মুসলিম নারীর এই বক্তব্য শুনে হতবাক শরিয়া আদালতও।

গোটা বিষয়টিকে ‘বাজে’ ঘটনা বলে আখ্যায়িত করে আদালতের ধর্মগুরু সেই তালাকের আর্জি খারিজ করে দিয়েছেন।

আদালতের কাছে প্রত্যাখিত হয়ে শেষে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের দ্বারস্থ হন তিনি। কিন্তু ওই মুসলিম নারীর বক্তব্য শুনে স্থানীয় পঞ্চায়েতও কোন যথোপুযুক্ত সিদ্ধান্তে আসতে ব্যর্থ হয়।

এদিকে, ওই নারীর স্বামী জানিয়েছেন, তিনি তার স্ত্রীকে ভালবাসেন এবং যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন স্ত্রীকে সুখী রাখতে চান। আর এতে তিনি কোন অন্যায় কাজ করেছেন বলে তিনি মনে করেন না। আসলে তিনি চান একজন আদর্শ স্বামী হতে।

একই রকম সংবাদ সমূহ

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল