রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে চলছে পরিবহন ধর্মঘট, ভারত ফেরত যাত্রীদের ভোগান্তি

বেনাপোল প্রতিনিধি : দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে তৃতীয় দিনের মতো চলছে পরিবহন মালিকদের ডাকা পরিবহন ধর্মঘট। যেই ধর্মঘটের ফলে বেকায়দায় পড়েছে ভারত ফেরত পাসপোর্ট যাত্রীরা।

বেনাপোল চেকপোস্ট সংলগ্ন বন্দর বাস টার্মিনাল থাকায় এতদিন বন্দর এলাকায় তীব্র যানজট লেগে থাকত। যে কারণে বিঘ্নিত হতো আমদানি-রফতানিসহ ভারত ফেরত পাসপোর্টধারী যাত্রীদের সেবা। এ অঞ্চলে যাতায়াতকারী সাধারণ যাত্রীদেরও ভোগান্তির শেষ ছিল না।

এই পরিস্থিতিতে গন মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে বেনাপোল চেকপোস্ট থেকে ৪ কিলোমিটার দূরে পৌর বাস টার্মিনাল নির্মাণ করে সরকার। যানজট নিরসনে কাগজপুকুর নামক স্থানে ১৬ কোটি টাকা ব্যয়ে একটি দৃষ্টিনন্দন বাস টার্মিনালের নির্মাণ কাজ শেষ করে বেনাপোল পৌর কর্তৃপক্ষ। যা ২০২৩ সালের ৪ মার্চ উদ্বোধন করা হয়। যদিও বাস টার্মিনাল নির্মাণের ২ বছর ও উদ্বোধনের ১ বছর পেরিয়ে গেলেও নানা কারণে চালু করা যায়নি বাস টার্মিনালটি। এর ফলে জনসাধারণের ভোগান্তি বেড়ে যায় আরও।

এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে গত ৭ নভেম্বর যশোর জেলা প্রশাসকের নির্দেশনায় স্থানীয় প্রশাসনের শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. কাজী নাজিব হাসানের নেতৃত্বে পৌর বাস টার্মিনালের কার্যক্রম চালু করা হয়। আর এই সিদ্ধান্তে বেঁকে বসেন কোলকাতার সাথে পেট্রাপোল থেকে সংযুক্ত ৭/৮ টি পরিবহন কর্তৃপক্ষ। তার নির্দেশনা অমান্য করে বাস চালাতে থাকে।

এদিকে সম্প্রতি বন্দর বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন বেনাপোল বন্দরে কার্গো ভেইকেল টার্মিনাল উদ্বোধন শেষে বাস টার্মিনাল চালু করার নির্দেশ এবং একই সাথে ভারত বাংলাদেশের মধ্যে সরাসরি চলাচলকারী বাস ছাড়া সব ধরনের বাস চেকপোস্ট থেকে উঠিয়ে টার্মিনাল থেকে চলাচলের নির্দেশ দেন। যা মানতে নারাজ পরিবহন মালিকরা।

পরিবহনের কর্তৃপক্ষের দাবি ৪ কিলোমিটার দূরে যাত্রীদের যাতায়াত ঝুঁকিপূর্ণ। এছাড়াও যাত্রীদের থাকা খাবার সুব্যবস্থা না থাকাসহ নানা অভিযোগে চেকপোস্ট থেকে বাস ছাড়ার দাবিতে কোন পরিবহন বেনাপোল আসেনি।

পরিবহন কর্তৃপক্ষের লোকজনের দাবি ঢাকা থেকে ছেড়ে আসা সকল পরিবহন অনেক রাতে বেনাপোল পৌঁছে। টার্মিনালে নিরাপত্তাসহ নানা অসুবিধা থাকায় তারা চেকপোস্টে যাত্রী নামিয়ে খালি বাস নিয়ে টার্মিনালে ফিরে যেত। শনিবার পূর্ব ঘোষণা ছাড়াই চেকপোস্টে অবস্থিত টার্মিনালে তালা ঝুলিয়ে দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

একারণে তারা ধর্মঘট ডাকতে বাধ্য হয়েছে। পরিবহন কর্তৃপক্ষ বেনাপোল থেকে ১২ কিলোমিটার দূরে নাভারন মোড়ে যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে বন্দর কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছে।

এ ব্যাপারে বেনাপোল পৌর প্রশাসক ও শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান জানান, আমরা তো চেকপোস্টের বাস টার্মিনাল বন্ধ করিনি। বন্দর কর্তৃপক্ষ তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী টার্মিনালের গেট বন্ধ রেখেছে। টার্মিনালের গেট বন্ধ থাকার কারণে শুক্রবার গভীর রাতে গাড়িগুলোর যাত্রী পৌর বাস টার্মিনালে নামিয়ে দিয়েছিল। রাত ১২ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত যাত্রীবাহী বাস চেকপোস্টে গেলে প্রশাসনের পক্ষ থেকে কোন বাধা সৃষ্টি করা হচ্ছে না।

তিনি আরো বলেন, একটা সমস্যা হলে তার সমাধানও আছে। বাস মালিকের প্রতিনিধিরা তো আমার সাথে আলোচনা করতে পারতো? তারা এলাকায় একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য এসব করেছেন। আলোচনা না করেই বাস বন্ধ রাখছে এটা সঠিক কাজ করেননি।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

যশোরের বেনাপোলে মুরগিবাহী একটি ভ্যান থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ডবিস্তারিত পড়ুন

মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক

যশোরের বেনাপোলে মুরগিবাহী একটি ইঞ্জিনচালিত ভ্যানের চালকের আসনের ওপর স্থাপিত ছাউনির ভেতরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা